1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা কেন ট্রাম্প প্রশাসনের? ফিশিং লিংকের ফাঁদে ফোনের নিয়ন্ত্রণ বেহাত, খালি হচ্ছে ব্যাংক হিসাব ছদ্মবেশে কুমিল্লা মেডিকেলে দুদক, বিনা রশিদে অর্থ আদায়সহ মিলল নানা অনিয়ম আওয়ামী অরাজকতার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের বিক্ষোভ বাংলাদেশসহ কয়েক দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগের আহ্বান বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, চিকিৎসার জন্য পাঠানো হলো ঢাকায় বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির ডলারের দামে অস্থিরতা ঠেকাতে কী করছে বাংলাদেশ ব্যাংক?

পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৬৪ Time View

এমটিনিউজ২৪জবস : পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রতিষ্ঠানটি ৯ম গ্রেডের ৫টি ক্যাটাগরির পদে মোট ২২ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

গত ১১ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। ২০২৫ সালের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আগেই আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করতে হবে না। ১. পদের নাম ও সংখ্যা: মেডিকেল অফিসার ১৩টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) বা সমমানের ডিগ্রি। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রদত্ত চিকিৎসক নিবন্ধন সনদ থাকতে হবে।

(বিভাগ: নাক-কান-গলা ২টি, ব্লাড ব্যাংক ১টি, চর্ম ও যৌন ২টি, বহির্বিভাগ ও ইনডোর ৬টি, জরুরি বিভাগ ২টি)

২. পদের নাম ও সংখ্যা: মেডিকেল অফিসার (প্যাথলজি) ১টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস বা সমমানের ডিগ্রি এবং বিএমডিসির চিকিৎসক নিবন্ধন সনদ থাকতে হবে।

৩. পদের নাম ও সংখ্যা: ডেন্টাল সার্জন ১টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) বা সমমানের ডিগ্রি এবং বিএমডিসির চিকিৎসক নিবন্ধন সনদ থাকতে হবে।

৪. পদের নাম ও সংখ্যা: কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা ১টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রাণিবিদ্যা বা কৃষিসংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা ডিগ্রি।

৫. পদের নাম ও সংখ্যা: ভেটেরিনারি কর্মকর্তা ৬টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পশু চিকিৎসা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

বয়সসীমা: ৯ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ হতে হবে। এসএসসি বা সমমানের সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে।

আবেদন ফি: নবম গ্রেডের সব পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ফি ৫৬ টাকা। আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফি দিতে হবে।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২ ডিসেম্বর, ২০২৬ বিকাল ৫টা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ