1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ নেই: বাংলাদেশ কোচ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব পেয়েছেন হামজা চৌধুরী। কাল হামজার নেতৃত্ব পাওয়ার দিনে শ্রীলংকার বিপক্ষে স্বপ্নের মতো একটা ম্যাচ খেলেছে বাংলাদেশ। পুরো ম্যাচে নান্দনিক ফুটবলের প্রদর্শনী দেখিয়ে ৪-০ গোলে জিতেছে লাল-সবুজের দল। ম্যাচে হামজার নেতৃত্ব চোখে পড়েছে আলাদা করে। ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি জানালেন, নেতৃত্বে হামজা চৌধুরীর ওপর পুরোপুরি আস্থাশীল তিনি। তাঁর মতে, দলের অধিনায়ক হিসেবে হামজার বিকল্প নেই।

কাল হামজার মাঠের পজিশনেও আসে পরিবর্তন। এতদিন মাঝমাঠের রক্ষণাত্মক ভূমিকায় খেললেও বুধবার জাতীয় স্টেডিয়ামে তাঁকে দেখা গেছে আক্রমণাত্মক মিডফিল্ডার বা ‘নাম্বার টেন’ হিসেবে। নতুন দায়িত্বে একটি গোলসহ দারুণ পারফরম্যান্স উপহার দেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।

টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও হামজাকে অধিনায়ক হিসেবে দেখা যাবে কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে ডুলি নিজের অবস্থান পরিষ্কার করেন। তাঁর ভাষায়, ‘হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না। এ নিয়ে কোনো প্রশ্নই নেই। আমি আশা করি, সে যখনই খেলবে, প্রতিটি ম্যাচেই অধিনায়কত্ব করতে চাইবে।’

বাংলাদেশ কোচ যোগ করেন, ‘আমি যখন দায়িত্ব নিই, তখন শুনেছিলাম হামজা অধিনায়ক হতে চায় না। আর সেকারণেই জামাল (ভূঁইয়া) অধিনায়ক ছিল। কিন্তু হামজার অধিনায়ক হওয়ার প্রয়োজনও আসলে নেই। সে যা বলে, বাকি খেলোয়াড়রা এমনিতেই তা অনুসরণ করে। তাই আর্মব্যান্ড তার কাছে গুরুত্বপূর্ণ নয়।’

হামজার মতো একজন নেতা হিসেবে খেলা মাঠে বাংলাদেশের জন্য বিশেষ কিছু বলেছেন ডুলি। ডুলির ব্যাখ্যা, ‘রেফারির সঙ্গে কথা বলতে পারে, আমাদের দলে এমন খেলোয়াড় কার্যত একমাত্র সে-ই। মাঠে তার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। এমন একজন খেলোয়াড় দলে থাকা প্রয়োজন।’

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী শনিবার পাকিস্তানের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। শিরোপার পথে গুরুত্বপূর্ণ এই ম্যাচে হামজার পায়ের জাদুর পাশাপাশি নেতৃত্বগুণও বাংলাদেশের বড় ভরসা হয়ে উঠতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ