1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

“জনগণই দেশের মালিক, কোনো সরকারই তা উপলব্ধি করে না”

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৩
  • ১৭৮ Time View

জনগণই যে এ দেশের মালিক তা কোনো সরকারই উপলব্ধি করে না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

তিনি আরও বলেন, “তারা মনে করেন জনগণ শুধু তাদের দলেরই লোক। সবাইকে হেফাজত করতে না পারলে সরকারকে তাদের দায়িত্ব মাথায় নেওয়া উচিত না।”

বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বর্তমান সরকারকে অত্যাচারী সরকার উল্লেখ করে বলেন, “এ সরকারকে আর দেশের মানুষ চায় না। আগামীতে তারা আর ক্ষমতায় আসতে পারবে না। অত্যাচার করে কোনো সরকার বেশি দিন টিকে থাকতে পারে না।”

কাদের সিদ্দিকী আরও বলেন, “আওয়ামী লীগ আর বিএনপিতে যত যোগ্য নেতাই থাকুক না কেন,  এ দলগুলো ক্ষমতায় গেলে ওই সব যোগ্য লোক প্রধানমন্ত্রী হতে পারবে না। এ পদটি হাসিনা, খালেদা এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।”

তিনি এ গোলামীর জিঞ্জির থেকে বেরিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের পতাকাতলে সমবেত হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আমিনুল ইসলাম তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রিয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক। সম্মেলনে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ