1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
হকার উচ্ছেদের প্রতিবাদে খুলনা নগর ভবন ঘেরাও, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ লাহোর কালান্দার্সের উপদেষ্টা আমিনুল দেশের মাটিতে নিউ জিল‍্যান্ডের অজেয় যাত্রা থামল বৃষ্টিতে আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট আজ শুরু শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ১০ মাসেই চীনের বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল, উদ্বেগে ইইউ রাজশাহী বিমানবন্দরের ফটকে দু’টি গ্রেনেড উদ্ধার, পরে নিষ্ক্রিয় পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

দণ্ডিত পলাতক হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সাজার বিরুদ্ধে আপিল না করায়, ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত। এ কারণেই সরকার তার পাসপোর্ট বাতিল করেছে। পাসপোর্ট আইন ১৯৭৩ অনুযায়ী দণ্ডিত আসামি হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ইস্যু করার সুযোগ নেই।’

প্রসিকিউটর বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩ এবং বাংলাদেশ পাসপোর্ট আইন ১৯৭৩ অনুযায়ী কোনো দণ্ডিত বা পলাতক ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার বা নবায়ন করার কোনো সুযোগ নেই। সংবিধানের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নাগরিকদের চলাচলের স্বাধীনতা থাকলেও, দণ্ডিত ও পলাতক আসামিদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।’

চিফ প্রসিকিউটর বলেন, ‘শেখ হাসিনা তার বিচারাধীন মামলা ফেস করতে আসেননি। তাই ভবিষ্যতে তার আপিল করার আইনগত সুযোগ নেই বা থাকবে না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার বাংলাদেশে আসার সদিচ্ছা থাকলে বাংলাদেশে এসে মামলা ফেস করতেন। রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে আপিল করতেন। তার এমন সদিচ্ছা নেই, রাজনৈতিক স্ট্যান্ডবাজি, অস্থিরতা চালানোর জন্য বর্তমানে এমন অপতৎপরতা চালাচ্ছেন।’

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা যদি আসতে চায় ভারত সরকারকে লিখিতভাবে বলুক, প্রত্যর্পণ চুক্তির আওতায়ই আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার রায় কার্যকর হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। ট্রাইব্যুনাল/ স্পেশাল ল' হওয়ায় তার আপিলেরও কোনো সুযোগ নেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ