1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

ঢাকা থেকে চুরি, চট্টগ্রামে যন্ত্রাংশ বিক্রির আগেই উদ্ধার ডাম্প ট্রাক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:৩৫ পূর্বাহ্ণ

গাড়ি চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার এবং প্রায় ৭০ লাখ টাকা দামের একটি চোরাই ড্রাম্প ট্রাক উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। চক্রটি দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি করে তা চট্টগ্রামে এনে যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেয়। ঢাকা থেকে চুরি করে আনা ডাম্প ট্রাকটিও খুলে যন্ত্রাংশ হিসেবে বিক্রির উদ্যোগ নিয়েছিল তারা।

ডিবি (উত্তর) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার নগরীর পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে চোরাই গাড়ি কেনাবেচার উদ্দেশ্যে অবস্থানকালে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী থানার সাগরিকা সেনবাড়ি রোডের একটি গ্যারেজে অভিযান চালিয়ে ডাম্প ট্রাকটি উদ্ধার করা হয়। এ সময় গ্যারেজের মিস্ত্রিকেও গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচলাইশের শওকত আলী (৪২), রাঙামাটির আবু তৈয়ব আলী (২৯) এবং চন্দনাইশের আব্বাস উদ্দিন ওরফে আবু মিস্ত্রী (৫৮)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলীর সাগরিকা সেনবাড়ি রোডে আবু মিস্ত্রীর গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে পুরোনো নম্বরবিহীন একটি ইশার টেরা–২৫ মডেলের ডাম্প ট্রাক উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গত ২৫ অক্টোবর ঢাকা থেকে ট্রাকটি চুরি করে আবু তৈয়ব আলী। এ কাজে তাকে প্ররোচণা দেয় শওকত আলী। চুরির পর আবু তৈয়ব বিষয়টি শওকতকে জানালে গাড়িটি চট্টগ্রামে আনার জন্য একটি বিশেষ পরিবহনযান, যা ‘রোবট গাড়ি’ নামে পরিচিত, ঢাকায় পাঠানো হয়। পরে চুরি করা ট্রাকটি চট্টগ্রামে এনে শওকতের কাছে হস্তান্তর করে আবু তৈয়ব। পুলিশ জানায়, ট্রাকটি বিক্রির পরিবর্তে বিভিন্ন যন্ত্রাংশে খুলে আলাদাভাবে বিক্রির পরিকল্পনা করেছিল চক্রটি। এ কাজে সহযোগিতার জন্য শওকত আব্বাস উদ্দিন ওরফে আবু মিস্ত্রীর সঙ্গে যোগাযোগ করে। পরে পাহাড়তলীর সাগরিকা সেনবাড়ি রোডে দরবার আয়রন মার্টের পাশে অবস্থিত তার গ্যারেজে ট্রাকটি রাখা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি, পরিবহন এবং নিজেদের হেফাজতে রেখে পরে খণ্ডাংশে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সিএমপির ডিবি (উত্তর) বিভাগের ১ নম্বর টিমের পুলিশ পরিদর্শক হাছান আকতার আহমেদ ও আফতাব হোসেনের নেতৃত্বে ডিবি টিম–৩১–এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ