1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

লর্ডস টেস্টের আগে আয়ারল্যান্ডের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে বিশেষ টেস্ট ম্যাচটির আগে বাংলাদেশের আরেকটি টেস্ট ম্যাচ চূড়ান্ত করেছে বিসিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী বছর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী মে মাসে লর্ডসে হবে সেই ম্যাচটি। বাংলাদেশকে ওই একটি টেস্ট খেলতেই আমন্ত্রণ জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে সফরটি এখন আর শুধু এক টেস্ট ম্যাচের থাকছে না। ওই সফরে আরও একটি টেস্ট ম্যাচ যোগ করেছে বিসিবি।

সেই ম্যাচের প্রতিপক্ষ অবশ্য ইংল্যান্ড নয়। ইংলিশদের বিপক্ষে লর্ডস টেস্টের আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে চেমসফোর্ডে।

কাউন্টি দল এসেক্সের ঘরের মাঠ চেমসফোর্ডের এই কাউন্টি গ্রাউন্ডেই ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করেছিল আইরিশরা। এই মাঠে এখনও পর্যন্ত ছয়টি ওয়ানডে হলেও টেস্ট হয়নি এখনও।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দুটির আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। সেটি হবে তিন দিনের বা চার দিনের। সব মিলিয়ে বাংলাদেশের সফরটি বেশ লম্বাই হবে।

আইরিশদের বিপক্ষে এখনও পর্যন্ত তিনটি টেস্ট খেলেছে বাংলাদেশ, এর দুটি হয়েছে মিরপুরে, একটি সিলেটে।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচটি নিশ্চিত হওয়ার পরই বিসিবি চেষ্টা করছিল সফরে ম্যাচ সংখ্যা বাড়ানোর। ইসিবির সঙ্গে আলোচনা চলছিল সীমিত ওভারের ম্যাচ, বিশেষ করে আগামী বছরের বিশ্বকাপ ভাবনায় রেখে দু-তিনটি ওয়ানডে যোগ করার। কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি। ইসিবি অবশ্য আশ্বাস দিয়েছে সামনে কখনও ওয়ানডে খেলার। এরপর আইরিশ বোর্ডের সঙ্গে আলোচনা শুরু হয় বিসিবির। সেটিই ফলপ্রসূ হয়েছে।

টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম ১০ বছরেই দুই দফায় ইংল্যান্ডে টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০০৫ সালে খেলেছে দুটি টেস্ট, ২০১০ সালে দুটি। সবশেষ সফরে দুই টেস্টে আগ্রাসী দুটি সেঞ্চুরিতে আলোচনার ঝড় তোলা তামিম ইকবাল এখন বিসিবি সভাপতি। এটিই বলে দিচ্ছে, কত দীর্ঘ অপেক্ষা চলছিল। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, সামনেও কোনো ইংল্যান্ড সফর ছিল না। তবে আগামী বছর ঘরের মাঠে অ্যাশেজের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচের প্রস্তাব দেয় ইংলিশরা। বাংলাদেশ তা লুফে নেয়।

আগামী জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা ছিল লর্ডসে। কিন্তু উইকেট নিয়ে বিতর্কের কারণে ম্যাচটি সরে যায় ওভালে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তাই হচ্ছে লর্ডসে।

ওই সফরের আগেই অবশ্য আগামী ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড।

মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?

মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব

প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব

সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ