1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বক্স অফিসে ‘রামায়ণ’ এর দাপট, চার দিনে আয় ২৩৮ কোটি রুপি হৃদয়ের অবিস্মরণীয় মঞ্চে ড্র মিললো, সিরিজ উইন্ডিজের সিলেট টেস্ট ড্র, সিরিজ হারল বাংলাদেশ বরিশালে ‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারকে মারধর, বিএনপি নেতাসহ ৩ জন কারাগারে ডিআরইউ ক্রিকেটে জয়ে শুরু বিডিনিউজ টোয়েন্টিফোরের যুব অলিম্পিকে শিপনের চমক বিদেশে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ হলো, পড়াশোনার টাকা পাঠাতে লাগবে না অনুমোদন গার্মেন্টসে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কভুক্ত দেশে এগিয়ে বাংলাদেশ: এলজিআরডি প্রতিমন্ত্রী | Boishakhi Online মুমিনের ১৫২ আর তামিমের ৭ উইকেটে রেকর্ড গড়ে সেমিতে বাংলাদেশ

বক্স অফিসে ‘রামায়ণ’ এর দাপট, চার দিনে আয় ২৩৮ কোটি রুপি

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

সব মিলিয়ে প্রথম চার দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৩৮ কোটি ৮৫ লাখ রুপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বলিউড ও দক্ষিণের তারকাদের নিয়ে নির্মিত আলোচিত সিনেমা ‘রামায়ণ’ মুক্তির পর বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছে।

প্রথম চার দিনেই ভারতে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২৩৮ কোটি রুপির বেশি।

নীতিশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি গত বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তির পর দ্বিতীয় দিন শুক্রবারে আয় কিছুটা কমলেও দীপাবলি ও লক্ষ্মীপূজার উৎসব ঘিরে শনি ও রোববার সিনেমাটির আয় বেড়েছে বলে জানিয়েছে ভারতের বক্স অফিসের বাণিজ্য বিশ্লেষকরা।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বৃহস্পতিবার ভারতে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি আয় করে সিনেমাটি।

দ্বিতীয় দিন শুক্রবার আয় প্রায় ২৫ শতাংশ কমে ৪৮ কোটি ৫ লাখ রুপিতে দাঁড়ায়। তবে শনিবার আয় বেড়ে ৬৯ কোটি ৮০ লাখ রুপি হয়, যা প্রথম চার দিনের মধ্যে সর্বোচ্চ।

চতুর্থ দিন রোববার দীপাবলি ও লক্ষ্মীপূজার দিন সন্ধ্যা পর্যন্ত সিনেমাটি আয় করেছে ৫৬ কোটি ১৫ লাখ রুপি। সব মিলিয়ে প্রথম চার দিন শেষে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৩৮ কোটি ৮৫ লাখ রুপি।

রাজ্যভিত্তিক হিসাবে এখন পর্যন্ত কর্ণাটক ও মহারাষ্ট্রে সবচেয়ে বেশি আয় করেছে ‘রামায়ণ’। শহরগুলোর মধ্যে টিকেট বিক্রিতে শীর্ষে রয়েছে বেঙ্গালুরু ও মুম্বাই।

‘রামায়ণ’ সিনেমার প্রথম পর্ব মুক্তি পেয়েছে। প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই সিনেমা নিয়ে নির্মাতার প্রত্যাশা অনেকে।

মহাকাব্য অবলম্বনে তৈরি এ সিনেমায় উঠে এসেছে রামের বনবাস, রাবণের সীতাহরণ এবং তার পর রাম ও রাবণের বাহিনীর মধ্যে যুদ্ধের কাহিনী।

নীতিশ তিওয়ারির বহুদিনের পরিকল্পনার ফসল ‘রামায়ণ’। এর আগে নির্মাতা বলেছিলেন, এই পর্যায়ে পৌঁছাতে তার সাত বছর সময় লেগেছে।

পরিচালকের ভাষ্য ‘রামের যাত্রা ভীষণ মানবিক’ তারা সেই দিকটিই তুলে ধরতে চেয়েছেন।

এ সিনেমায় রাম হয়েছেন রাণবীর কাপুর। অন্যান্য চরিত্রে বলিউড ও দক্ষিণের জনপ্রিয় তারকাদের সমাবেশ ঘটেছে। সাই পল্লবী হয়েছেন ‘সীতা’, সানি দেওল ‘হনুমান’, যশ ‘রাবণ’, রবি দুবে হয়েছেন ‘লক্ষ্মণ’।

অযোধ্যা ও লঙ্কায় বিশাল সেট নির্মাণের পাশাপাশি উন্নত প্রযুক্তি ও দৃশ্যপ্রযুক্তির ব্যবহার করা হয়েছে।

হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় এবং মলয়ালম ভাষাতেও মুক্তি পাবে সিনেমাটি।

‘রামায়ণ’ এর দ্বিতীয় পর্বের মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে।

মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?

মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব

প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব

সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ