1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ

উত্তরায় গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৩
  • ১৯৬ Time View

রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় এক গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে ওই গৃহকর্মীর মৃতদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, স্থানীয় একটি ক্লিনিকে লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় ধর্ষক ও তার চার আত্মীয়কে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, বুধবার রাতে স্থানীয় ক্রিসেন্ট হাসপাতালে গৃহকর্মী জান্নাতকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান সানজিদা আক্তার (২৫)।

ক্রিসেন্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা ওই গৃহকর্মীকে মৃত বলে ঘোষণা করলে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেন সানজিদা।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে উত্তরার পশ্চিম থানা পুলিশকে খবর দেয়।

উত্তরার পশ্চিম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম হাসপাতালে গিয়ে ওই গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করে।

এসময় ওই বাসার গৃহকর্তা খাদিমুল বাশার ভূঁইয়া (৩৪) তার দুই বন্ধু কামরুল ইসলাম (৩৩) ও রফিকুল ইসলামকে (৩৫) নিয়ে ওই হাসপাতালে উপস্থিত হয়ে পুলিশকে জানায় যে, ‘‘গৃহকর্মী জান্নাত আত্মহত্যা করেছে।’’

এসময় পুলিশের সন্দেহ হলে সানজিদাসহ ওই চার জনকে আটক করে ঘটনাস্থল দেখার জন্য ৭ নম্বর সেক্টরে বাসা নম্বর ৬ (দ্বিতীয় তলা), রোড ৪ ঠিকানায় যান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাসায় অবস্থানরত সানজিদার ভাই জুবায়েদ হোসেন (১৮) পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষণের পর জান্নাতকে হত্যার কথা স্বীকার করে।

এ ঘটনায় জোবায়েদসহ তার বোন সানজিদা আক্তার, দুলাভাই  খাদেমুল বাশার ও তার দুই বন্ধু কামরুল ইসলাম ও রফিকুল ইসলামের বিরুদ্ধে এসআই নুরুর ইসলাদ বাদি হয়ে উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জান্নাতের মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ