1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার পয়েন্ট ভাগাভাগি, সেমিতে বাংলাদেশ ডেঙ্গু চিকিৎসার জন্য গ্রাহকদের আড়াই কোটি টাকা দিল মেটলাইফ ভুটানের ঘুরে দাঁড়ানোয় সেমিফাইনালে বাংলাদেশ জিডিপির হিসাবে গরমিল: বিগত দিনের পরিসংখ্যান বিকৃতি দূর করতে তিন সংস্কার উদ্যোগ রোজায় যে ১০ পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, এমপির গাড়িবহরে হামলা খুলনায় পিস্তল-গুলিসহ ‘নূর আজিম বাহিনীর’ ৬ সদস্য গ্রেপ্তার তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা সানায়ার পোল্যান্ডে ‘চরম ডানপন্থি’র নির্বিচার গুলিতে নিহত ৬, আহত ১৬

এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল স্বাগতিক বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিতের জন্য অপেক্ষা ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্য। তবে সে পর্যন্ত অপেক্ষা করতে হলো না, এক ম্যাচ হাতে রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে চলে গেলে বাংলাদেশ।

বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে মূলত আজ রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের বাকি দুই দল শ্রীলঙ্কা আর ভুটান ম্যাচের ফলাফলের কারণে। এ ম্যাচে ভুটানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে শ্রীলঙ্কা। অবশ্য এই ড্রয়ের ফলে এই দুই দলেরই আশা বেঁচে আছে এখনো।

‘এ’ গ্রুপ থেকে গ্রুপ পর্বে এখন পর্যন্ত বাংলাদেশ আর শ্রীলঙ্কা একটি করে ম্যাচ খেলেছে। তবে ভুটান নিজেদের দুইটি ম্যাচই খেলে ফেলেছে। এ অবস্থায় পয়েন্ট টেবিল বলছে, টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। এক ম্যাচ খেলে এক জয়ে ৩ পয়েন্ট বাংলাদেশের।

অন্যদিকে, এক ম্যাচ খেলে এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে শ্রীলঙ্কা। আর দুই ম্যাচ খেলে একটি ড্র আর হারে এক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের তলানিতে আছে ভুটান।

আগামী বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ভুটান নিজেদের দুই ম্যাচ খেলে ফেলায় নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হারলেও ৩ পয়েন্ট থাকবে বাংলাদেশের। ফলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ।

এদিকে, বাংলাদেশ-শ্রীলঙ্কার এই ম্যাচের ওপরই নির্ভর করছে ভুটানের সেমিফাইনাল ভাগ্য। শেষ ম্যাচে বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে ৩-০ বা তার বেশি গোলের ব্যবধানে হারাতে পারে তাহলে ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশের সঙ্গে সেমিফাইনালে যাবে ভুটান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ