1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার পয়েন্ট ভাগাভাগি, সেমিতে বাংলাদেশ ডেঙ্গু চিকিৎসার জন্য গ্রাহকদের আড়াই কোটি টাকা দিল মেটলাইফ ভুটানের ঘুরে দাঁড়ানোয় সেমিফাইনালে বাংলাদেশ জিডিপির হিসাবে গরমিল: বিগত দিনের পরিসংখ্যান বিকৃতি দূর করতে তিন সংস্কার উদ্যোগ রোজায় যে ১০ পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, এমপির গাড়িবহরে হামলা খুলনায় পিস্তল-গুলিসহ ‘নূর আজিম বাহিনীর’ ৬ সদস্য গ্রেপ্তার তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা সানায়ার পোল্যান্ডে ‘চরম ডানপন্থি’র নির্বিচার গুলিতে নিহত ৬, আহত ১৬

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার পয়েন্ট ভাগাভাগি, সেমিতে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড়েনি। দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছে ভুটান। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে ২–২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে তারা। আর এই ড্রতেই এক ম্যাচ হাতে রেখে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল শ্রীলঙ্কা। পঞ্চম মিনিটে ড্যারেন ডেকারের হেডে বল জালে গেলেও গোলরক্ষককে আঘাত করায় ফাউল দেন রেফারি। ২৬ মিনিটে ড্যারেনের আরেকটি হেড পোস্টে লেগে ফিরে আসে। শুরুতে চাপ সামলালেও ৩৪ মিনিটে চমক দেখায় ভুটান। চেনচো গেইলশেনের দুর্দান্ত ড্রিবলিংয়ের পর দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় তারা।তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভুটান। পরের মিনিটেই ওলিভার জেমস ক্লেয়ারটের গোলে সমতা ফেরায় শ্রীলঙ্কা। ৪৩ মিনিটে ওলিভারের ক্রস থেকে আহমেদ ওয়াসিম রাজিকের হেডে এগিয়ে যায় লঙ্কানরা।বিরতির পর সমতা ফেরানোর সুযোগ আসে ভুটানের সামনে। ৬৬ মিনিটে পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হন অধিনায়ক চেনচো। তবে সেই ব্যর্থতা কাটিয়ে ৭৬ মিনিটে দুর্দান্ত শটে নিজেই দলকে সমতায় ফেরান এই তারকা।শেষ দিকে জয়ের জন্য দুই দলই চেষ্টা করেছে। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি শ্রীলঙ্কার রাহুল সুরেশ। শেষ পর্যন্ত ২–২ সমতায় শেষ হয় ম্যাচ। আর তাতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয় বাংলাদেশের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ