এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে সিরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে লোডভিক ডি ক্রুইফের দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
সিরিয়ার আক্রমণের তোড়ে খেই হারালেন হাবিবুর-মারুফরা। দুটি পেনাল্টি গোল হজম করলেন তারা। হলো দুটি আত্মঘাতী গোলও। তাতে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই বাংলাদেশ শুরু করল বড় ব্যবধানে হেরে।
সংযুক্ত আরব আমিরাতে ‘সি’ গ্রুপের বাছাইয়ে রোববার ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। তাদের ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন বায়েজিদ বোস্তামি।
চতুর্দশ মিনিটে পেনাল্টি গোলে আহমাদ তাহা এগিয়ে নেন সিরিয়াকে। এরপর প্রথমার্ধের শেষ দিকে স্পট কিক থেকেই ব্যবধান দ্বিগুণ করেন কুইসি আলসালাহনি। বিরতির আগে ব্যবধান আরও বাড়ান আরম আলমাহমুদ।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বায়েজিদের গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় বাংলাদেশ। কিন্তু শেষ দিকে দুই আত্মঘাতী গোলে ম্যাচে থেকে ছিটকে যায় লোডভিক ডি ক্রুইফের দল। ৭৭তম মিনিটে তারেক হোসেন এবং দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মারুফ নিজেদের জালেই বল জড়িয়ে দেন।
আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে বাংলাদেশ।
প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব
সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন
করের বিকল্প যখন রেমিটেন্স: জবাবদিহিহীন রাষ্ট্রের ‘সহজ এক্সিট’ তত্ত্ব
বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?