1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
জিডিপির হিসাবে গরমিল: বিগত দিনের পরিসংখ্যান বিকৃতি দূর করতে তিন সংস্কার উদ্যোগ রোজায় যে ১০ পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, এমপির গাড়িবহরে হামলা খুলনায় পিস্তল-গুলিসহ ‘নূর আজিম বাহিনীর’ ৬ সদস্য গ্রেপ্তার তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা সানায়ার পোল্যান্ডে ‘চরম ডানপন্থি’র নির্বিচার গুলিতে নিহত ৬, আহত ১৬ ২ পেনাল্টি আর ২ আত্মঘাতী গোলে হারল বাংলাদেশ ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমি-ফাইনালে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতবোমা বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতবোমা বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

“কোনো অপশক্তিকে দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না,” বলেন ছাত্রদল নেতা নাসির উদ্দিন শাওন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক জায়গায় কয়েক মিনিটের ব্যবধানে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে শুরু হয়ে এ বিক্ষোভ মিছিল টিএসসিতে এসে শেষ হয়।

এসময় ‘লীগ ধর, জেলে ভর’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় তাদের।

মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন।

টিএসসিতে মিছিল শেষ হওয়ার পর শাওন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রত্যেকটি ক্যাম্পাসের নিরাপত্তা, শিক্ষার পরিবেশ ও স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব।

“কোনো অপশক্তিকে দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও মানুষের নিরাপত্তা রক্ষায় আমরা সর্বদা সজাগ রয়েছি। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের অবস্থান আপসহীন।”

এর আগে সন্ধ্যা ৬টা ৪২মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ছয় জায়গায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুই জায়গা থেকে অন্তত তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব

সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন

করের বিকল্প যখন রেমিটেন্স: জবাবদিহিহীন রাষ্ট্রের ‘সহজ এক্সিট’ তত্ত্ব

বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ