1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

রিয়াদে আর্থিক কেন্দ্র ও আরামকো ভবনে হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

রিয়াদে আর্থিক কেন্দ্র ও আরামকো ভবনে হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আব্দুল্লাহ ফাইন্যানশিয়াল ডিস্ট্রিক্টে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে একটি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, সৌদি রাজধানী এবং রাজ্যের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এই ঘটনার পরপরই হামলার খবর সামনে এলো।

রয়টার্স ও এএফপির প্রতিবেদন অনুযায়ী, একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রিয়াদের মূল আর্থিক কেন্দ্রে হামলায় আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রিয়াদে সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালানো হয়েছে।

এর ফলে ভবনের ওপর কিছু ধ্বংসাবশেষ আছড়ে পড়ে এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ওই কর্মকর্তা জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

এর আগে এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, কিং আব্দুল্লাহ ফাইন্যানশিয়াল ডিস্ট্রিক্টের আরামকো টাওয়ারকে টার্গেট করা হয়েছে। আরও দুজন প্রত্যক্ষদর্শী ভবনের ক্ষয়ক্ষতি দেখার কথা নিশ্চিত করেন।

ইয়েমেনে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে ২০২২ সালে হওয়া একটি যুদ্ধবিরতি গত জুলাই মাসে ভেঙে যায়। এরপর থেকে সৌদি আরব এবং হুতি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো এবং সামরিক স্থাপনাগুলোতে বেশ কয়েকবার হামলা চালিয়েছে।

লিঙ্ক: https://www.channels.com.bd/news/international/51c3-20261108

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ