1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

রমজানে নিত্যপণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

রমজানে নিত্যপণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এসব পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট ১১ ধরনের পণ্য আমদানিতে এলসি খোলার সময় নগদ মার্জিনের হার নির্ধারণে ব্যাংকগুলোকে স্বাধীনতা দেওয়া হয়েছে। এখন থেকে ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্ক বিবেচনায় এ হার নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো।রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এ সময় বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আমদানি কার্যক্রম সহজ করা প্রয়োজন। এ লক্ষ্যেই নির্দিষ্ট পণ্য আমদানিতে এলসি খোলার নগদ মার্জিন সংক্রান্ত শর্ত শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নির্দেশনা অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানির ক্ষেত্রে এলসি খোলার সময় নগদ মার্জিনের হার ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করতে পারবে সংশ্লিষ্ট ব্যাংক। অর্থাৎ এসব পণ্য আমদানিতে নগদ মার্জিনের কোনো নির্দিষ্ট হার বাধ্যতামূলক না রেখে ব্যাংকগুলোকে গ্রাহকের সঙ্গে বিদ্যমান সম্পর্ক ও পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।একই সঙ্গে অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানিকারকদের এলসি খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে রমজানের আগে প্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়ানো এবং সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য সংকট এড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। অবিলম্বে কার্যকর হওয়া এ নির্দেশনা আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে।

লিঙ্ক: https://www.channels.com.bd/news/economy/3693-20261108

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ