1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ আমলে ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি: অর্থমন্ত্রী মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের হয়ে লড়বেন মাহি রোহিঙ্গা সংকট মিয়ানমারের, তাদেরই সমাধান করতে হবে: আইনমন্ত্রী দেশের তিন জেলায় বিজিবি মোতায়েন গ্রাহকসেবা বাড়াতে খুলনায় ডাচ্-বাংলা ব্যাংকের বৈঠক দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে যাওয়ার শঙ্কায় সাদমান স্টেম দিবস: চাকরির বাজার বদলে যাচ্ছে, বাংলাদেশ কি প্রস্তুত? সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জেলা ছাত্রদল। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আল্টিমেটামের কথা জানায় সংগঠনটি।গতকাল ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ছবি না থাকা এবং এক বক্তার ‘জাতির পিতা’ হিসেবে বারবার বিতর্কিত সম্বোধন করার প্রতিবাদে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছিল জেলা ছাত্রদল। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসকের নীরব ভূমিকার কঠোর সমালোচনা করে তাকেই আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের এই আল্টিমেটাম দেওয়া হলো।সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি মূল ব্যানার থেকে বাদ দেওয়া এবং এক বক্তার অগ্রহণযোগ্য বক্তব্যের সময় জেলা প্রশাসক রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করেছেন, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসককে পদ থেকে অপসারণ করতে হবে। অন্যথায় দাবি আদায়ে পরবর্তীতে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে।জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় সংবাদ বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম। জেলা ছাত্রদলের সভাপতি সংবাদ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ