1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন জেলার সড়কে ঝরল ৭ প্রাণ, আহত ২৭ জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার সামিরা খান মাহি হলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬, মুকুট পরালেন তানজিয়া মিথিলা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীর সব সড়কজুড়ে মিছিল, জনসমুদ্র নয়াপল্টন ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ প্রাইম ব্যাংক ও উত্তরা মোটরস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে তারেক রহমানের নেতৃত্বে র‍্যালি রাজধানীতে ২৬ নভেম্বর শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’ ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে সুলতান-দুলু-মাজেদ

জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

সাভারে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা বা পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। শনিবার ভোরে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম মুহিত সোবহান (২০)।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিত স্বীকার করেছে, জুলাই আন্দোলনের সময় এসব গুলি লুট করে সে নিজের হেফাজতে রেখেছিল ।ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায়, সে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশি স্থাপনা থেকে ওই গুলি লুট করে । তবে কোন থানা বা ফাঁড়ি থেকে গুলিগুলো লুট করেছে বা সরকারি এত গুলি সে কোথায় পেয়েছে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলছে না। আটক সন্ত্রাসী একেক সময় একেক কথা বলেছেন। তবে গুলিগুলো পুলিশের গুলি বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করার পর পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। এ ঘটনায় মুহিতের বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনের মামলা করা হয়েছে।এমই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ