1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার পয়েন্ট ভাগাভাগি, সেমিতে বাংলাদেশ ডেঙ্গু চিকিৎসার জন্য গ্রাহকদের আড়াই কোটি টাকা দিল মেটলাইফ ভুটানের ঘুরে দাঁড়ানোয় সেমিফাইনালে বাংলাদেশ জিডিপির হিসাবে গরমিল: বিগত দিনের পরিসংখ্যান বিকৃতি দূর করতে তিন সংস্কার উদ্যোগ রোজায় যে ১০ পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, এমপির গাড়িবহরে হামলা খুলনায় পিস্তল-গুলিসহ ‘নূর আজিম বাহিনীর’ ৬ সদস্য গ্রেপ্তার তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা সানায়ার পোল্যান্ডে ‘চরম ডানপন্থি’র নির্বিচার গুলিতে নিহত ৬, আহত ১৬

কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৫

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপি কার্যালয়ের সামনে দলটির কর্মীদের ওপর হামলা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। হামলায় দলটির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। এ ছাড়া বাড়িঘর ভাঙচুরের খবরও পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাপমারা এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সাপমারা এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিসভা চলছিল। এ সময় দলীয় নেতাকর্মীরা কার্যালয়ের পাশের একটি দোকানে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের ছোট ভাই আমির হোসেনকে (৪০) দেখতে পান। পরে কয়েকজন নেতাকর্মী তাকে আটক করে দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। আরও পড়ুন এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে আবেদন ছাড়াল ১০ লাখ, ফল ২৭ নভেম্বর ০৭ নভেম্বর ২০২৬ এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের স্বজনরা একত্রিত হয়ে বিএনপির কার্যালয়ে অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় অস্ত্র, দা ও লাঠিসোঁটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেন। একপর্যায়ে তারা আমির হোসেনকে ছাড়িয়ে নিয়ে যান। আহত ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম সুজন (৩০), শাহাদাত হোসেন (২০), সাদ্দাম হোসেন (২৮) ও ফারুক হোসেন (৩০)। তাদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম সুজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি। মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘সাপমারা এলাকায় আমাদের দলীয় কার্যালয়ে ৭ নভেম্বর পালন উপলক্ষে প্রস্তুতিসভা চলছিল। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মানিকছড়ি উপজেলা সভাপতির ভাইকে কয়েকজন নেতাকর্মী আটক করে কার্যালয়ে নিয়ে আসেন। পরে আওয়ামী লীগ ও তাদের স্বজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি কার্যালয়ে হামলা চালায়। হামলা করে আমির হোসেনকে ছাড়িয়ে নিয়ে যায়।’ তিনি আরও বলেন, ঘটনার পর পুলিশ এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় মানিকছড়ি থানায় মামলা করা হবে। মানিকছড়ি থানার ওসি মো. রাশেদ চৌধুরী বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ