1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর গ্রাম পুলিশের বেতন বাড়ল, শনিবার থেকে কার্যকর চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

নিউজ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ এসিআই পিএলসি-কে বিকল্প ও ডিজিটাল অর্থায়ন সুবিধাসহ বহুমুখী ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল সল্যুশন প্রদান করতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির আওতায় এসিআইকে বাংলা কিউআর, স্মার্ট পিওএস এবং নির্দিষ্ট পেমেন্ট চ্যানেল সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক, যা ডিস্ট্রিবিউটর এবং ডিলারদের কাছ থেকে ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠানটির ক্যাশ কালেকশন সহজ করবে। পাশাপাশি ব্যাংকটির বিশেষায়িত প্ল্যাটফর্ম ‘সাফল্য’-এর মাধ্যমে ডিজিটাল অর্থায়ন সেবা দেওয়া হবে, যার ফলে যোগ্য আবেদনকারীরা ডিজিটাল পদ্ধতিতে খুব সহজেই ঋণসুবিধা নিতে পারবেন।

এই অংশীদারিত্বের আওতায় ডিস্ট্রিবিউটরদের ওয়ার্কিং ক্যাপিটাল ও ইনভেন্টরির চাহিদা পূরণে তাদের বিশেষায়িত ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং সুবিধা দেওয়া হবে। একই সাথে ইনভেন্টরি ফ্যাসিলিটিজ, ফ্যাক্টরিং এবং রিভার্স ফ্যাক্টরিংসহ সম্পূর্ণ সাপ্লাই চেইনের আর্থিক চাহিদা পূরণে বিশেষ অর্থায়ন সুবিধাও প্রদান করা হবে।

এছাড়াও ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠানটির লেনদেনে দক্ষতা ও গতি বাড়াতে ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের অধীনে ডিস্ট্রিবিউটর ও ডিলারদের জন্য ভার্চুয়াল অ্যাকাউন্ট-ভিত্তিক কালেকশন সুবিধাও চালু করবে। এর পাশাপাশি এসিআই-এর কৃষি ভ্যালু চেইনে যুক্ত চুক্তিভিত্তিক কৃষকদের জন্য বিশেষায়িত অর্থায়ন ও কৃষি ঋণসুবিধার ব্যবস্থাও থাকবে।

উদ্যোগটি প্রচলিত ব্যাংকিং সেবার বাইরেও উভয় প্রতিষ্ঠান ভবিষ্যতে যৌথভাবে ফাইন্যান্সিয়াল পাইলট প্রজেক্ট পরিচালনা এবং ব্যবসার পরিবর্তনের সাথে সংগতি রেখে নতুন ও উদ্ভাবনী ব্যাংকিং সল্যুশন নিয়ে একসাথে কাজ করার ফ্রেমওয়ার্ক তৈরি করেছে।

এসিআই পিএলসি-এর সাথে এই চুক্তির প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এসিআই-এর সাথে আমাদের এই কোলাবোরেশন পুরো বিজনেস ভ্যালু চেইনের আর্থিক চাহিদা পূরণে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতিরই প্রতিফলন। ডিজিটাল পেমেন্ট, কাস্টমাইজড ফাইন্যান্সিং এবং ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধার সমন্বয় ঘটিয়ে আমরা কর্পোরেট প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, শক্তিশালী লিংকেজ তৈরি এবং পরিবেশক, সরবরাহকারী ও কৃষি অংশীদারদের জন্য অর্থায়নের সুযোগ প্রসারিত করতে চাই। আমরা একটি দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে আশাবাদী, যা পারস্পরিক ভ্যালু তৈরি করবে এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।”

এসিআই পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা বলেন, “আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ব্র্যাক ব্যাংকের সাথে চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগ আমাদের ডিস্ট্রিবিউশন এবং কৃষি নেটওয়ার্কে অর্থায়ন সুবিধা সহজ করবে এবং টেকসই প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই যৌথ উদ্যোগ উভয় প্রতিষ্ঠানসহ সামগ্রিক ব্যবসায়িক ইকোসিস্টেমে দীর্ঘস্থায়ী ভ্যালু যোগ করবে।”

৪ নভেম্বর ২০২৬ ঢাকায় এসিআই-এর প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং এসিআই পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসিআই পিএলসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. মনির হোসেন খান এবং ট্রেজারি ডিরেক্টর মো. আবু হাসান জামান। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ