জয়পুরহাটে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের রেলগেটসংলগ্ন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বিকেলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বা র্যালি বের করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এছাড়াও দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকেও পৃথক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।