1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হৃদয়-মুশফিকের ব্যাটে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ ফ্যাসিবাদী শক্তিকে মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

ইউনিটগুলো হচ্ছে- ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ ও ‘আইবিএ ইউনিট’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু হতে যাচ্ছে আগামী ১১ নভেম্বর থেকে।

আগের কয়েক বছরের মত এবারও অনলাইনে আবেদন নেওয়া হবে। ওই আবেদন জমার কার্যক্রম শেষ হবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। আর বিভিন্ন ইউনিটের পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর।

তবে ভর্তি পরীক্ষার তথ্য সংবলিত বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশ হয়েছিল গেল ২ অগাস্ট।

‌ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সাধারণ ভর্তি কমিটির সভায় নতুন শিক্ষাবর্ষে ভর্তির সিদ্ধান্ত হয়েছে। উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

এর মধ্যে গেল ৩১ অক্টোবর এবারের এইচএসসি বা সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৫৬ হাজার ১৪৯ জন; পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

তবে তার মধ্যে মাত্র সাড়ে তিন লাখের মত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে।

কেননা এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় যে হারে জিপিএ ৫, জিপিএ ৪ ও জিপিএ ৩ এর বেশি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

পাস করা ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জনের ফল বিশ্লেষণ করে দেখা যায়, জিপিএ ৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। জিপিএ ৪ এর বেশি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এক লাখ ৮২ হাজার ৭২০।

জিপিএ ৩ দশমিক ৫ থেকে ৪ পাওয়া শিক্ষার্থী আছেন এক লাখ ৩৮ হাজার ৮২৬ জন। এছাড়া জিপিএ ৩ থেকে সাড়ে ৩ দশমিক ৫০ এর মধ্যে আছেন ১ লাখ ৩৮ হাজার ২৭১জন।

আর জিপিএ ৩ এর নিচে পেয়েছে প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী।

এতে জিপিএ ৩ দশমিক ৫০এর নিচে কোন শিক্ষার্থী আবেদন করতে পারবেন না।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া এবার প্রথমবারের মত ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের পাঠ্যক্রম (কারিকুলাম) অনুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে জনসংযোগ দপ্তর।

পাঁচটি ইউনিটের মধ্যে চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

>> আইবিএ ইউনিট এর ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর-শনিবার;

>> বিজ্ঞান ইউনিট এর ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর-শনিবার;

>> কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এর ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর-শনিবার;

>> চারুকলা ইউনিট এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ২২ ডিসেম্বর-মঙ্গলবার;

>> ব্যবসায় শিক্ষা ইউনিট এর ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর-শনিবার

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইবিএ ছাড়া সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিট এর পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার মানবন্টন সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় চারুকলা ইউনিট এবং আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।

চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা এবং আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা নেওয়া হবে।

চারুকলায় এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং অঙ্কন/লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। আইবিএ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৯০ মিনিট এবং বর্ণনামূলক পরীক্ষার জন্য ৩০ মিনিট সময় পাবে পরীক্ষার্থীরা।

অন্যান্য ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এরমধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের উপর থাকবে ২০ নম্বর।

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০২১ থেকে ২০২৪ সন পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২৬ সনের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়ছে, ভর্তি পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) বিজ্ঞান ইউনিটের জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার জিপিএ এর যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ