1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ইউএস ট্রেড শো শুরু নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরে রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু দেশে আরও তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের কারাগারে নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে সাত নির্দেশনা

বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

ঢাকার বুকে সাফের বর্ণিল উদ্বোধনী আয়োজন শেষ হতেই পুরো স্টেডিয়াম জুড়ে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত আবেশ। চোখধাঁধানো আতশবাজির আলো নিভে যাওয়ার কিছুক্ষণ পর সবুজ গালিচায় উন্মোচন করা হয় দক্ষিণ এশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতীক সাফের ট্রফিটি। আর সেই ট্রফির আবরণ সরালেন এমন একজন, যার বিশ্বস্ত দস্তানায় ভর দিয়ে ২০০৩ সালে এসেছিল বাংলাদেশের একমাত্র সাফ শিরোপা, সেই অতন্দ্র প্রহরী আমিনুল হক। যিনি বর্তমানে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। ট্রফি উন্মোচনের আগের সময়টাতে অবশ্য স্টেডিয়ামের আবহে ছিল প্রযুক্তি আর বিনোদনের দারুণ আবেশ। মাঠে সুরের তালে তালে নেচে উঠল টেকনোর রোবট! সাদা–কালো ডোরাকাটা পোশাকে একঝাঁক নৃত্যশিল্পীর ছন্দময় পরিবেশনা আর রোবটের এমন অনন্য নাচ দর্শকদের ভাসিয়ে নিয়ে যায় অন্যরকম এক আনন্দে। উদ্বোধনী আয়োজনের পারদ আরও চড়িয়ে দেন সঞ্জয় দেব ও তার সহশিল্পীরা। সদ্য শেষ হওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপে পারফর্ম করার অভিজ্ঞতা সঙ্গী করে এদিন ডিজে মিউজিকের তালে মাঠ মাতান তিনি। গানের চেনা সুরে পুরো স্টেডিয়ামে তখন উৎসবের বাঁধভাঙা জোয়ার। সাফের এবারের আসরের থিম সং গেয়ে দর্শকদের মধ্যে বাড়তি রোমাঞ্চ ছড়িয়ে দেন জনপ্রিয় শিল্পী দোলা ও শুভ। নাচ–গানের উন্মাদনা শেষে আলোর রোশনাই ছড়িয়ে রঙিন হয়ে ওঠে ঢাকার রাতের আকাশ। সেই আতশবাজির বর্ণালি রেশ কাটার কিছুক্ষণ পরই আমিনুল হকের হাত ধরে উন্মোচিত হয় সাফের শিরোপা। বাংলাদেশ – ভুটানের লড়াইয়ের আগে বিনোদন আর আবেগে মোড়ানো এমন এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পূর্ণতা পেল দক্ষিণ এশিয়ার এই সেরা ফুটবল উৎসব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ