1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংক্রান্ত বৈঠক বৃহস্পতিবার জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা

ভারতের চোখে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

সাফ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। এরই মধ্যে দলগুলো আসতে শুরু করেছে। আজ ঢাকায় এসেই বাংলাদেশকে ফেবারিট ট্যাগ দিয়েছে ভারত।

স্বাগতিক বাংলাদেশকে সাফের অন্যতম সেরা প্রতিপক্ষ মনে করছে প্রতিপক্ষ দলগুলো। ঢাকায় এসে ভারতীয় কোচ নওশাদ মুসা বাংলাদেশের প্রশংসা করেছেন। তাঁর চোখে এবারের প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ। বিমানবন্দরে সংবাদমাধ্যমকে ভারতীয় কোচ বলেছেন, ‘আমার বিবেচনায় এই মুহূর্তে বাংলাদেশই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল।’

দক্ষিণ এশীয় এই টুর্নামেন্টে ভারত বরাবরই ফেবারিট। ১৯৯৩ সালে প্রথম শিরোপা জয়ের পর আরও আটবার— ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫, ২০২১ ও ২০২৩ সালে শিরোপা জিতেছে তারা। সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন দল তারা হলেও এবার ভারত খেলতে এসেছে দ্বিতীয় সারির দল নিয়ে। দলের বেশিরভাগ ফুটবলারই অনূর্ধ্ব–২৩ দলের। এ মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ থাকায় সাফের জন্য পাঠিয়েছে দ্বিতীয় সারির দল। তবে গত সেপ্টেম্বর–অক্টোবরে পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত সেই দল থেকে এবারের সাফের দলে আছেন ৬ ফুটবলার।

ভারতের কোচ মুসার আশা, ফাইনালে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের মুখোমুখি হবে তাঁর দল। সংবাদমাধ্যমে ভারতের কোচ বলেন, ‘যে দলটি আমি পেয়েছি, সেটিও খারাপ নয়। আমাদের দলটিও শক্তিশালী। আশা করি, ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হব।’

বাংলাদেশ উৎসবের অপেক্ষায় থাকলেও আয়োজনের প্রচার প্রচারণা নিয়ে হতাশ দেশের ফুটবলপ্রেমীরা। অথচ একদিন পরই টুর্নামেন্ট শুরু। সব সীমাবদ্ধতা ও সমালোচনার মধ্যেই শুরু হতে যাচ্ছে টুর্নামেন্ট। একদিকে ঘরের মাঠে সাফল্যের প্রত্যাশা, আরেক দিকে প্রত্যাশার বাস্তবায়নের লড়াই। সব মিলিয়ে ফুটবল-উৎসবের রং কতটা ছড়াতে পারে, সেটাই দেখার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ