1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হলেও সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেড়ে ৩১ দশমিক ২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই মুনাফা বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। গত বছরের একই প্রান্তিকে আরামকোর সমন্বিত নিট মুনাফা ছিল ২৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। চলতি প্রান্তিকে বিশ্লেষকদের মধ্যম পূর্বাভাস ছিল ৩০ দশমিক ৬৬ বিলিয়ন ডলার।

মুনাফা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে কোম্পানিটির পরিশোধন ব্যবসা। তৃতীয় প্রান্তিকে এ বিভাগের সুদ ও কর-পূর্ব সমন্বিত আয় আগের বছরের তুলনায় ২৩৪ শতাংশ বেড়ে ১০ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অপরিশোধিত তেল পরিশোধনের মুনাফার হার বাড়ায় এ প্রবৃদ্ধি হয়েছে।

আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন এইচ নাসের এক বিবৃতিতে বলেন, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকট আরও তীব্র হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।

তিনি জানান, পরিচালনগত নমনীয়তা ও বিস্তৃত সরবরাহ নেটওয়ার্কের কারণে বিভিন্ন বিঘ্নের মধ্যেও গ্রাহকদের কাছে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে পেরেছে আরামকো। সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী করতে বিদেশে অতিরিক্ত জ্বালানি সংরক্ষণ সুবিধা এবং বিকল্প রপ্তানি পথ তৈরির বিষয়টিও বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে আরামকোর অবাধ নগদ প্রবাহ দাঁড়িয়েছে ২৮ দশমিক ২ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার।

এদিকে তৃতীয় প্রান্তিকের জন্য ২১ দশমিক ৯ বিলিয়ন ডলারের মূল নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আগের বছরের একই সময়ের তুলনায় এ লভ্যাংশ ৩ দশমিক ৫ শতাংশ বেশি। চলতি বছরের চতুর্থ প্রান্তিকে এ অর্থ পরিশোধ করা হবে।

আরামকো জানিয়েছে, কোম্পানির বড় আপস্ট্রিম প্রকল্পগুলোর কাজ পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। পাশাপাশি সৌদি আরবের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান হিউমেইনে ৪৯ শতাংশ মালিকানা অধিগ্রহণের বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ