1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় ‘কুশ’ চাষের মামলায় প্রবাসী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৮৫ Time View

দেশে ফেরার পর রোববাব সকালে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

যুক্তরাষ্ট্রে বসে ঢাকার ওয়ারীর বাসায় কুশ চাষের মামলার আসামি তৌসিফ হাসানকে (২২) গ্রেপ্তার করার তথ্য দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গত জানুয়ারিতে একই মামলায় তৌসিফের এক বান্ধবী ও তার বাসায় কেয়ারটেকারকে গ্রেপ্তার করে সংস্থাটি। তখন তৌসিফ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থান করছিলেন বলে ডিএনসি জানায়।

সম্প্রতি দেশে ফেরার পর রোববাব সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ডিএনসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত তৌসিফ রাজধানীর ওয়ারী থানাধীন র‌্যাংকিন স্ট্রিটে তাদের নিজেদের বাসার ভেতরে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি ল্যাব তৈরি করে সেখানে কুশ উৎপাদনের প্রক্রিয়া চালাচ্ছিলেন। রোববার সকালে তাকে সেই বাসা থেকে গ্রেপ্তার করে ডিএনসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসি জানাচ্ছে, গত জানুয়ারিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনায় একটি অনুসন্ধানের সূত্র ধরে তৌসিফের ওয়ারীর বাসায় অভিযান চালায় ডিএনসি। ওই অভিযানে তার বাসার ভেতরে কুশ ল্যাব পাওয়া যায়। সেখানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আনা কুশের বীজ, চাষ করা কুশ গাছ, সদ্য সংগৃহীত কুশ, চাষের বিভিন্ন উপকরণ, সিসা সেবনের সরঞ্জাম ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছিল। এছাড়া বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রিত বিশেষ কক্ষেও একাধিক টবে কুশ চাষের প্রমাণ পাওয়া যায়। কুশ হলো গাঁজা গাছের বিশেষ ধরন।

নিজেদের তদন্তের বরাতে ডিএনসি বলছে, “তৌসিফ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালে কুশ চাষের কৌশল রপ্ত করেন। পরবর্তীতে দেশে এসে নিজ বাসায় বিশেষায়িত ল্যাব স্থাপন করে কুশ চাষ শুরু করেন। বিদেশে অবস্থান করেও দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে ল্যাবের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করতেন তিনি। এ কাজে তার এক বান্ধবীও সহযোগিতা করতেন বলে তদন্তে উঠে আসে। একই সময়ে ওই বান্ধবীর মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসে ৩২ পিস ইয়াবা যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করা হলে ডিএনসির অভিযানে তা উদ্ধার হয়। ওই ঘটনায় সংশ্লিষ্ট বান্ধবী ও তৌসিফের বাসার তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার এবং টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।”

সেই মামলায় তৌসিফকে পলাতক আসামি হিসেবে তুলে ধরা হয়।

ডিএনসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ওই মামলায় পলাতক তৌসিফকে গ্রেপ্তারের পর রোববার তার ডোপ টেস্ট করা হয়। এতে তার শরীরে মেথামফিটামিন ও ক্যানাবিনয়েড – উভয় উপাদানের উপস্থিতি ‘পজিটিভ’ পাওয়া যায়। এছাড়া তার কাছে ১০টি ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়।

স্মৃতিতে তৌফিক: একজন পরামর্শক, একজন বন্ধু

গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প

এইচএসসির ফল:বিপর্যয় নাকি এটিই শিক্ষার প্রকৃত মান?

তৌফিক ইমরোজ খালিদী: যিনি মানুষ ও প্রতিষ্ঠান গড়েছেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ