1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

রবিবার বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সরকারের সিদ্ধান্তকে বিকেএমইএর পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আমাদের শ্রমিক ভাই-বোনেরা যে চাপের মধ্যে আছেন, তা আমরাও উপলব্ধি করি। আবার একইসঙ্গে বৈশ্বিক মন্দা, জ্বালানি সংকট, প্রতিনিয়ত উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং কারখানার রফতানি আদেশ কমে যাওয়ার চ্যালেঞ্জগুলোও বাস্তব। তাই শ্রমিকের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা আর কারখানা সচল রাখা, দুটিই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

এতে আরও বলা হয়, মজুরি বোর্ডে সরকার, মালিক ও শ্রমিক, তিন পক্ষেরই প্রতিনিধি আছেন। আমরা বিশ্বাস করি, আলাপ-আলোচনার মাধ্যমেই একটি বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ করা সম্ভব। আমরা চাই এমন একটি কাঠামো গঠন হোক, যা শ্রমিকের জীবনমান সুরক্ষিত করবে এবং শিল্পের সক্ষমতাও ধরে রাখবে।

বিকেএমইএ জানায়, শ্রমিক আর শিল্প একে অপরের পরিপূরক। দুইপক্ষ একসঙ্গে ভালো থাকলেই দেশের অর্থনীতি এগিয়ে যাবে। তাই আসুন, সবাই মিলে একটি গ্রহণযোগ্য ও টেকসই সমাধানে পৌঁছাবার চেষ্টা করি। শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে, শিল্প বাঁচলেই শ্রমিক বাঁচবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ