1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক জানুয়ারি-সেপ্টেম্বরে ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের ৬,৩০৩ কোটি টাকা লোকসান আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের কথা কেন বলে বিএনপি, জানালেন রিজভী মস্তিষ্কে অস্ত্রোপচারের পর শুটিংয়ে অভিনেত্রী: তানিয়া বৃষ্টি নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬ কম্পানির সঙ্গে ফুটবল নিয়ে কথা বলতে মানা জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস নিষেধাজ্ঞা শেষে জমজমাট বরিশালের ইলিশ মোকাম

অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ব্যাটার জশ ইংলিস। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণেই অন্তত দুটি করে সেঞ্চুরি করার অনন্য কীর্তি গড়েছেন তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এই রেকর্ড গড়লেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখান ইংলিস। কেপটাউনে মঙ্গলবার (২৭ অক্টোবর) শুরু হওয়া ম্যাচের তৃতীয় দিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শতকের দেখা পান তিনি।

দিনের খেলা শুরু করেছিলেন ৮৫ রানে অপরাজিত থেকে। সেঞ্চুরি থেকে মাত্র ১৫ রান দূরে থাকা ইংলিস দিনের নবম ওভারে চার মেরে পূর্ণ করেন তিন অঙ্কের ঘর। তবে একই ওভারে আরেকটি বল খেলেই সাজঘরে ফেরেন তিনি। সাইমন হার্মারের বলে উইকেটকিপার রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে আউট হন এই ব্যাটার। ১১টি চার ও দুটি ছক্কায় ১৩৫ বলে ১০২ রান করেন তিনি।

এই সেঞ্চুরির মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ইংলিসের শতকের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে। টেস্ট ও ওয়ানডেতে দুটি করে সেঞ্চুরির পাশাপাশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও দুটি শতক রয়েছে তার।

ইংলিসের দুর্দান্ত ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৪২৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের হয়ে ম্যাট রেনশ ৭৪, ক্যামেরন গ্রিন ৬৫ এবং অ্যালেক্স ক্যারি ৮০ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন সাইমন হার্মার। তিনটি উইকেট নেন মার্কো ইয়ানসেন।

তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১৪০ রান। ফলে সব মিলিয়ে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ৪০ রানে।

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | বিজনেস বাংলাদেশ.কম.বিডি

ইমেইল : biznessbangladesh@gmail.com

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ