1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পার হওয়ার সময় সামুদ্রিক মাইনের আঘাতে তিনটি তেলবাহী জাহাজে (ট্যাংকার) আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইআরজিসির নৌবাহিনী জানায়, বাণিজ্যিক জাহাজগুলো তাদের অনুমোদিত জলসীমার বাইরে গিয়ে দক্ষিণাঞ্চলীয় পথ ব্যবহার করছিল। মাইনের আঘাতে আগুন ধরে যাওয়ার পর হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলে জাহাজগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকারগুলো তাদের রাডার ও সব ধরনের দিকনির্দেশনা (নেভিগেশন) ব্যবস্থা বন্ধ রেখেছিল। আইআরজিসি নৌবাহিনীর বারবার দেয়া সতর্কবার্তা সম্পূর্ণ উপেক্ষা করে তারা হরমুজ প্রণালির অননুমোদিত দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল।

ট্যাংকারগুলোতে আগুন লাগার পর বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে আইআরজিসি। তারা জানায়, ‘হরমুজ প্রণালির অননুমোদিত পথটি এখন দূষিত হয়ে পড়েছে এবং এসব ঝুঁকিপূর্ণ পথে জাহাজ চলাচলের জন্য এর মালিক ও ক্রুরাই সম্পূর্ণ দায়ী থাকবেন।’

এদিকে প্রণালির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করেছে আইআরজিসি। তারা মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সাইবার স্পেসের কোনো নির্দেশনায় কান না দেয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে জানায়, হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ