1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে মন্টেনেগ্রোকে উড়িয়ে দিল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

পাভেল, বায়েজিদদের নৈপুণ্যে কোয়ার্টার-ফাইনালে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।

মন্টেনেগ্রোকে উড়িয়ে দেওয়ার পর উদযাপনে বায়েজিদ-পাভেলরা। ছবি: বাফুফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দুর্বার গতিতে ছুটছে বাংলাদেশ। এবার পাভেল-বায়েজিদদের নৈপুণ্যে কোয়ার্টার-ফাইনালে মন্টেনেগ্রোকে উড়িয়ে দিয়েছে দল।

আজারবাইজানের বাকুতে বৃহস্পতিবার ই-টায়ারের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ জিতেছে ৪-০ গোলে। জোড়া গোল করেন পাভেল হাসান। একবার করে জালের দেখা পান মোহাম্মদ বায়েজিদ ও শিবাক কুমার মালি।

নবম মিনিটে বায়েজিদের লক্ষ্যভেদে এগিয়ে যায় বাংলাদেশ। ৪০ মিনিটের ম্যাচের প্রথমার্ধ তারা শেষ করে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে জোড়া গোলে দলের জয় অনেকটাই নিশ্চিত করে দেন পাভেল। পাভেলের দুই গোলের মাঝে জালের দেখা পান শিবাক।

সব মিলিয়ে এই আসরে আট ম্যাচে চতুর্থ জয় পেল বাংলাদেশ।

ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বাছাই শুরুর পর, পর্তুগালের বিপক্ষে ৩-১ ব্যবধানে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সাথে ১-১ ড্র করে তারা। এরপর, বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলে হারের পর, ফিজিকে বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছিল দল।

শেষ বত্রিশের লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর, সিশেলসের বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় বাংলাদেশ। এরপর শেষ ষোলোর ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর, টাইব্রেকারে ৪-৩ গোলে জিতেছিল দল।

মেট্রোরেলে প্রবীণের মৃত্যু: একটু বসার জায়গা ছাড়েনি কেউ

উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা

পরিচ্ছন্ন দেশ চাই, কিন্তু নিজেকে বদলাতে চাই না

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ