1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

সাবেক স্পিকার জমির উদ্দিনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩
  • ১৮২ Time View

অতিরিক্ত বিদ্যুৎ ও গ্যাস বিল উত্তোলন সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে দুদক।

বুধবার বিকেলে দুদকের উপ-সহকারী পরিচালক খন্দকার আখেরুজ্জামান ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট জমা দেন।

মামলার অপর আসামি সাবেক চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও তিনি এরই মধ্যে মৃত্যুবরণ করায় তাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, খন্দকার দেলোয়ার হোসেন ২০১১ সালের ১৬ মার্চ মৃত্যুবরণ করেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০০১-২০০৬ সময়কালীন খন্দকার দেলোয়ার হোসেন অষ্টম জাতীয় সংসদের চিফ হুইপ থাকাকালে ১০৩ এসসিসি রোড, আরমানিটোলা, ঢাকার একটি বাসা তার বাসভবন হিসেবে ব্যবহার দেখিয়ে ১২টি বৈদ্যুতিক মিটারে ৩ লাখ ৫৬ হাজার ৪৩৭ টাকা ও গ্যাস বিলের বিপরীতে ৮৩ হাজার ৬৫০ টাকা তৎকালীন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সহায়তায় সরকারি কোষাগার থেকে তার প্রাপ্যের অতিরিক্ত ৪ লাখ ৪০ হাজার ৮৭ টাকার বিল উত্তোলন করেন। সেই সময় তাকে এ কাজে সহযোগিতা করেন ওই সময়ের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ।

এমন অভিযোগে ২০১০ সালের ২৮ ডিসেম্বর দুদকের উপ-সহকারী পরিচালক (বর্তমানে অবসরপ্রাপ্ত) এসএম খবিরউদ্দিন রাজধানীর শেরেবাংলানগর থানায় এ মামলাটি দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ