1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
৫০ মিনিট বন্ধ থাকার পর শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের নারী দলের স্বর্ণজয় পুঁজিবাজার গতিশীল করতে পাঁচ মাসে সাড়ে ৩ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন বাণিজ্য মেলা সরানোর দাবি শেকৃবি শিক্ষার্থীদের, নির্মাণাধীন স্টল ভাঙচুর ধীরে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা হাসিনা-কামালসহ ৮ জনের অভিযোগ গঠন শুনানি ফের পেছাল রাষ্ট্রীয় ব্যাংককে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার হাতিয়ার করা যাবে না: ওয়াহিদউদ্দিন মাহমুদ কাজাখস্তানকে উড়িয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সোনা জয় ইংল্যান্ডকে ৭৯-১৩ পয়েন্টে উড়িয়ে দিল বাংলাদেশ বিশ্বকাপের নকআউটে বাংলাদেশ

চার দফায় কমার পর ভরিতে ২,২১৬ টাকা বাড়ল সোনার দাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

এর আগে দুই সপ্তাহের মধ্যে চার দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে মোট ১০ হাজার ৪৩৯ টাকা কমানো হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

টানা চার দফায় দাম কমার পর দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম।

সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দরে সোনা বিক্রি হচ্ছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হয়েছে।

“দেশের সোনার বাজার আসলে পুরোপুরিই বিশ্ববাজারের উপর নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে, তার সঙ্গে সমন্বয় করে আমরা দাম নির্ধারণ করি। কমলে কমাই, বাড়লে বাড়াই।”

শাহীন বলেন, “কয়েক দিন আন্তর্জাতিক বাজার নিম্নমুখী ছিল; বেশ খানিকটা কমেছিল। আমরা তার সঙ্গে সমন্বয় করে কমিয়েছিলাম। এখন আবার বাড়ছে; আমরা বাড়িয়েছি।”

এর আগে দুই সপ্তাহের মধ্যে চার দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে মোট ১০ হাজার ৪৩৯ টাকা কমানো হয়েছিল। গত ১৩ অক্টোবর ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা, ২২ অক্টোবর ১ হাজার ৬৯১ টাকা, ২৩ অক্টোবর ২ হাজার ১৫৮ টাকা এবং ২৫ অক্টোবর ৩ হাজার ৩২৪ টাকা দাম কমায় বাজুস।

তার আগে ৯ অক্টোবর এই মানের সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল।

বাজুসের নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম ১৯ হাজার ১২৫ টাকা। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দর কার্যকর হওয়ার আগে ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ১০০ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বেড়েছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ওঠার পর সোনার দামে ওঠানামা চলছে।

গত ২৯ জানুয়ারি প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে যায়। ওই দিন দাম বেড়ে ৫ হাজার ৫১১ ডলার ২৮ সেন্টে পৌঁছায়। পরে তা ৫ হাজার ৬০০ ডলারও অতিক্রম করে।

এরপর আন্তর্জাতিক বাজারে সোনার দামে ওঠানামা দেখা যায়। সাম্প্রতিক দিনগুলোতে দাম কমে প্রতি আউন্স ৪ হাজার ডলারের কাছাকাছি নেমে আসে।

মঙ্গলবার বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও বুধবার আবার কমেছে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৩২ ডলার ৫ সেন্ট, যা আগের দিনের তুলনায় ২৯ ডলার ৩৬ সেন্ট বা শূন্য দশমিক ৭২ শতাংশ কম।

গত ২৫ অক্টোবর দেশের বাজারে সোনার দাম কমানোর সময় আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৯৯৫ ডলার ৮৮ সেন্ট।

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।

হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা।

সার্বিয়া ও ব্রাজিলে নির্বাচনি বিজয় এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন

মশাই ভরসা: জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন ইতিহাস

ইউরোপের সংকট: অভিবাসন নয়, মূলে জীবনযাত্রার দুর্দশা

কবরের অপেক্ষায় মুক্তিযোদ্ধার লাশ ও আমাদের লজ্জা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ