1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, ১২৩ একিউআই স্কোর নিয়ে তালিকার ১৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বাতাসের মান বর্তমানে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী, লাহোরের বায়ুমান সূচক (একিউআই) স্কোর ২৯৭। ২২৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং ২০২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিসরের কায়রো।

তালিকায় ১৭৫ একিউআই স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। পঞ্চম স্থানে থাকা ইরাকের বাগদাদের স্কোর ১৭৪।

এ ছাড়া কঙ্গোর কিনশাসা ১৬৩ স্কোর নিয়ে ষষ্ঠ, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৬২ স্কোর নিয়ে সপ্তম এবং মঙ্গোলিয়ার উলানবাটার ১৫৬ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে। নবম স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৫৪ এবং দশম স্থানে থাকা পাকিস্তানের করাচির স্কোর ১৫৩।

তালিকার পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে উজবেকিস্তানের তাশখন্দ (১৫১), ভারতের মুম্বাই (১৩৭), ঢাকা (১২৩), সিঙ্গাপুর (১২২) এবং নেপালের কাঠমান্ডু (১২০)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসের মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোর খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর বিপজ্জনক বায়ুমানের নির্দেশক।

সে হিসাবে ঢাকার বর্তমান ১২৩ একিউআই স্কোরের অর্থ, বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের বায়ুদূষণের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ