1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ

ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৫৪ Time View

এশিয়ান গেমসের চেয়েও এবার ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারল পিটার গেরহার্ডের দল।

মাঠের লড়াইয়ে ভারতের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেননি আশরাফুল-রোমানরা। ছবি: বাহফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রত্যাশা ছিল ভালো ফলের। বরং এবার আরও কিন্তু ভালো ফলের লক্ষ্য পূরণের ছিটেফোঁটাও প্রতিফলিত হলো না মাঠের লড়াইয়ে। আরও একবার ভারতের বিপক্ষে পাত্তাই পেলেন না আশরাফুল-রোমানরা। এশিয়ান গেমসের চেয়েও বড় ব্যবধানে হেরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করল বাংলাদেশ।

পাঞ্জাবে মঙ্গলবার স্বাগতিকদের বিপক্ষে ১৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। সবশেষ এশিয়ান গেমসে ভারতের বিপক্ষে ১০-০ ব্যবধানে হেরেছিল দল। তাতে জাপানের আইচি-নাগোয়ার সেই দুঃসহ স্মৃতিই ফিরে এলো পাঞ্জাবেও।

প্রথম কোয়ার্টারেই চার গোল হজম করে বসে বাংলাদেশ। দ্বিতীয় মিনিট হারমানপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে এবং পরের মিনিটে মানদ্বীপ সিং নিখুঁত হিটে লক্ষ্যভেদ করেন। এরপর মানদ্বীপ ও লাকরা শিলানান্দের গোলে ব্যবধান বাড়ে আরও।

দ্বিতীয় কোয়ার্টারে আভিষেক ও নীলাকান্ডের লক্ষ্যভেদে স্কোরলাইন ৬-০ করে নিয়ে বিরতিতে যায় প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা।

গোল মুখে বাংলাদেশ বাধ দিতে পারেনি পরের দুই কোয়ার্টারে। তৃতীয় কোয়ার্টারে দিলপ্রীতি সিংয়ের জোড়া গোল আর হারমানপ্রীতের এক গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে ভারত। চতুর্থ কোয়ার্টারে আরও চারটি খেয়ে বড় হার নিয়ে মাঠ ছাড়ে পিটার গেরহার্ডের দল।

রাউন্ড রবিন লিগে পরের ম্যাচে বৃহস্পতিবার জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ান গেমসে তাদের বিপক্ষে ৬-১ গোলে হেরেছিলেন আশরাফুল-জিমিরা।

২০২১ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। ঢাকায় হওয়া সেই আসরে পঞ্চম হয়েছিল দল। দুই আসর পর ফের এবার এই আঙিনায় পা পড়েছে দলের।

ইউরোপের সংকট: অভিবাসন নয়, মূলে জীবনযাত্রার দুর্দশা

কবরের অপেক্ষায় মুক্তিযোদ্ধার লাশ ও আমাদের লজ্জা

জাপান চুক্তি ও বিগ-বি: আগামীর শিল্প সম্ভাবনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ