1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

ফিফা বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩১ Time View

ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। নিজেদের পঞ্চম ম্যাচে ফিজির বিপক্ষে ৩-১ গোলের জয় তুলেছে লাল-সবুজের দল। দুটি গোল করেছেন বায়েজিদ, একটি গোল করেন অধিনায়ক ফাহিম হাসান। ফিফা স্বীকৃত বিশ্বকাপের যেকোনো আসরে বাংলাদেশের এটি প্রথম জয়। ম্যাচের শুরুতেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। মাঝমাঠ থেকে বাড়ানো বল রাইট উইং দিয়ে আক্রমণে তুলে গোল আদায় করেন অধিনায়ক ফাহিম হাসান। প্রথম আক্রমণেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ মিনিটে আবারও বাংলাদেশ গোল আদায় করে। ডি বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক প্রথমে ফিজির গোলকিপার আটকে দিলেও ফিরতি বলে টোকায় জালে জড়ান বায়েজিদ। চার মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুই গোল হজম করে ফিজি ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে। সহজ কিছু সুযোগ পেলেও গোলে পরিণত করতে পারেনি। বাংলাদেশ ১৯ এবং ২১ মিনিটে আরও দুটি সুযোগ পায়, দুবারই বল বারে লেগে গোলবঞ্চিত হয়। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। বিরতির পর আবারও দারুণ কিছু আক্রমণ গড়ে বাংলাদেশ। সেখান থেকে কোন গোল আদায় করতে পারেনি, উল্টো ২৮ মিনিটে নিজেদের জালে গোল জড়িয়ে বসেন বাংলাদেশের এক ডিফেন্ডার। গোলকিপার বল বিপদমুক্ত করতে বের হলে বল জালে জড়িয়ে যায়, ব্যবধান দাঁড়ায় ২-১ গোল। ম্যাচের ৩৬ মিনিটে আবারও গোল আদায় করে নেয় বাংলাদেশ। ডি বক্সের বাইরে পাওয়া বলে জোরাল শট নেন বায়েজিদ, ফিজির গোলকিপারের হাত গলে বল জালে জড়ায়। ৩-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ আকবর হোসেন রিদনের শিষ্যরা। প্রতিযোগিতায় পাঁচ ম্যাচের একটিতে জয়, দুটিতে ড্র এবং দুটিতে হার দেখেছে বাংলাদেশ। ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র’য়ে আসর শুরু করে দলটি। পরের দিন প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায়, দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে। তৃতীয় দিনে বুরুন্ডি সাথেও পেরে ওঠেনি বাংলাদেশ, হারে ২-০ গোলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ