এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে দিনের প্রথম ম্যাচে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।
মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় টুর্নামেন্টের গ্রুপ ‘এ’-এর ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলেন দুই বিশ্ববিদ্যালয়ের ফুটবলাররা। তবে রক্ষণভাগের দৃঢ়তা এবং ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। ফলে গোলশূণ্য সমতায় থেকেই মাঠ ছাড়ে দুই দল।
দ্বিতীয়ার্ধেও ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের অভাবে কোন দলের খেলোয়াড়ই গোল করতে পারেনি।
এতে ম্যাচ গোলশূণ্য ড্রয়ে মাঠ ছাড়ে দুই দলই। এতে গ্রুপ ‘এ’ তে পয়েন্ট ভাগাভাগি করল আইইউবি ও ইউআইইউ।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।
দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গত ২৫ অক্টোবর শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’।