1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগের দিনই দুশ্চিন্তার খবর বাংলাদেশ শিবিরে। অনুশীলনে ব্যাটিং করতে গিয়ে হাতে চোট পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আঘাত পাওয়ার পর মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর আর অনুশীলন চালিয়ে যাননি তিনি।

তবে মুশফিকের চোট নিয়ে স্বস্তির কথা শুনিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর দাবি, মুশফিকের চোট নিয়ে এখন পর্যন্ত উদ্বেগজনক কিছু জানা যায়নি।

আগামীকাল বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সেই ম্যাচের প্রস্তুতিতে মঙ্গলবার শেষবারের মতো অনুশীলনে নামে বাংলাদেশ দল।

অনুশীলনের একপর্যায়ে নেটে ব্যাটিং করার সময় হাতে বলের আঘাত পান মুশফিক। সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন দলের ফিজিও। আঘাত পাওয়া জায়গায় বরফ দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে। এরপর অনুশীলন ছেড়ে চলে যান অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

স্বাভাবিকভাবেই প্রথম টেস্টে মুশফিকের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্তর বক্তব্যে কিছুটা স্বস্তি মিলেছে।

মুশফিকের চোট সম্পর্কে জানতে চাইলে শান্ত বলেন, ‘এখন পর্যন্ত সে ঠিক আছে। এমন কিছু শুনিনি যে সে খেলতে পারবে না কিংবা সে রকম কোনো সমস্যা আছে।’

অর্থাৎ প্রথম টেস্টে মুশফিককে পাওয়া যাবে না, এমন কোনো তথ্য এখন পর্যন্ত দলের কাছে নেই। তবে তার চোটের প্রকৃতি কিংবা পুরোপুরি সুস্থ হতে কতটা সময় লাগতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এমনিতেই সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে নামছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকা শান্তর দলের সামনে ফাইনালের লড়াইয়ে টিকে থাকারও সুযোগ রয়েছে। এই পরিস্থিতিতে মুশফিকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে হারানো বড় ধাক্কা হতে পারে বাংলাদেশের জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ