1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাইনালিস্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-টোয়েন্টি লিগের (সিএফএল) চার সেমিফাইনালিস্ট নিশ্চিত হয়েছে। ২২ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টে ফাইনালের লড়াইয়ে উঠলো বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব, এনএইচটি স্পোর্টস, রাইয়ান স্পোর্টস ও আম্বিয়া স্পোর্টস।

২৬ অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে আম্বিয়া স্পোর্টসের কাছে ৮ উইকেটে হারে বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব। তবে এরপরও টেবিল টপার হয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে বাকলিয়া।

এই ম্যাচের সেরা খেলোয়াড় আম্বিয়া স্পোর্টসের এসএম তওসিফের হাতে পুরষ্কার তুলে দেন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজা বাবু।

বাকলিয়ার দেওয়া ১১৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৪৯ বলে সমান ৫ টি করে ৫ ছক্কায় ৬৮ রানে অপরাজিত ছিলেন তওসিফ।

২৮ অক্টোবর দুই সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে বাকলিয়া ও এনএইচটি এবং রায়ান স্পোর্টস ও আম্বিয়া স্পোর্টস। দুই বিজয়ী দল ৩০ অক্টোবর ফাইনালে লড়বে শিরোপা জয়ের মিশনে।

উল্লেখ্য, চট্টগ্রামের স্থানীয় ক্রিকেটারদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবং মাঠে প্রতিযোগিতামূলক ক্রিকেটের আমেজ ফিরিয়ে আনতে আয়োজন হচ্ছে ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি ক্রিকেট লিগ (সিএফএল) ২০২৬’। স্পোর্টিফাই ইভেন্টস-এর সার্বিক আয়োজনে টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ