1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আরব আমিরাতের কার্যক্রম চালু রাখতে মরিয়া জনতা ব্যাংক নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায়: ওয়াহিদউদ্দিন মাহমুদ আমিরাতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের প্রক্রিয়া ঠেকাতে সরকারের হস্তক্ষেপ চায় ব্যাংক কর্তৃপক্ষ তানজিন তিশাকে আইনি নোটিশ, ছবি সরানোর দাবি | Boishakhi Online অনুমতি ছাড়া ছবি ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ: অভিনেত্রী তানজিন তিশাকে আইনি নোটিশ চার দফায় কমার পর ভরিতে ২,২১৬ টাকা বাড়ল সোনার দাম ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা এশিয়া কাপ আর্চারিতে রুপা পেল বাংলাদেশ মা হারালেন নায়িকা পপি শব্দতরঙ্গ দিয়ে আগুন নেভানোর যন্ত্র: আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় স্বর্ণ জিতল কিশোরী

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪১ Time View

সৌদি আরবের বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। এবার পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে।

রোববার (১১ অক্টোবর) রাতে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিসিএএ) আনুষ্ঠানিকভাবে এই আক্রমণের কথা স্বীকার করে বিবৃতি দিয়েছে। খবর আলজাজিরার।

এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী থেকে প্রকাশ্য ঘোষণা দিয়ে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করা হয়। হুথিদের সেই দাবির পরপরই সৌদি সরকারের পক্ষ থেকে এই নিশ্চিতকরণ এলো।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, আকস্মিক এই হামলায় বিমানবন্দরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার জন্য দ্রুত তদন্ত ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রাজধানী রিয়াদ থেকে প্রায় ৪১০ কিলোমিটার (২৫৪ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত এই দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দরটি দেশটির পূর্বাঞ্চলের অন্যতম প্রধান বিমান ঘাঁটি ও বাণিজ্যিক হাব হিসেবে পরিচিত।

পরপর দুদিন রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই এবার দাম্মাম বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করায় সৌদি আরবের অভ্যন্তরীণ বিমান চলাচল ও সার্বিক আকাশ নিরাপত্তা ব্যবস্থা চরম হুমকির মুখে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ