1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিকাশ নম্বরে অভিনেত্রীর চিকিৎসার জন্য টাকা চাওয়া, জানা গেল আসল ঘটনা আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ আসিফ মাহমুদ / বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’ ওমানে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি বার্তা ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ জনের চাকরি দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই বর্তমানে দেশজুড়ে বাকস্বাধীনতা অবারিত : সাইফুল হক | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১২
  • ১৭১ Time View

রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে শিরিন আলী ওরফে শারমিন (৩৭) নামের এক ব্যাংকারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতের পিতার নাম মো. আমীর হোসেন। তাদের স্থায়ী আবাস পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডে। বর্তমানে ওয়ারির টিপু সুলতান রোডে থাকতেন তিনি।

রেলওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোহম্মদ দাদন বলেন, মঙ্গলবার রাত আড়াইটায় বিমানবন্দর ও ক্যান্টনমেন্টের মধ্যবর্তী খিলক্ষেত থেকে ট্রেনে কাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

অজ্ঞাতনামা কোনো ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয় বলে তিনি জানান।

নিহত শারমিনের ছোট ভাই মো. শাহেদ জানান, তার বোন সিটি ব্যাংকের খিলক্ষেত শাখায় রিলেশনশিপ ম্যানেজার (আরএম) হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার অফিস শেষে বাসায় ফেরার পথে আনুমানিক রাত ৯টার দিকে এ দুর্ঘটনা হয় বলে তিনি জানান।

মঙ্গলবার ব্যাংক বন্ধ ছিল এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ব্যাংকে কাজের চাপ বেশি থাকলে ছুটির দিনও তিনি অফিসে যেতেন।”

এদিকে, তর কাছ থেকে মোবাইল ফোন নম্বর নিয়ে ব্যাংকের ম্যানেজার মো. ইমদাদুলের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিন জানান, কালকে ব্যাংক বন্ধ ছিল। আমার জানা মতে উনি কাল অফিসে আসেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ