1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১০ উইকেটে জয়ী পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০১২
  • ২০১ Time View

দুইদিন বাকি থাকতেই সিরিজের প্রথম টেস্টে জয় পেয়েছে পাকিস্তান। ওমর গুলের মারাত্মক বোলিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে জিতেছে মিসবাহ উল হকের দল।

ইংল্যান্ড প্রথম ইনিংস: ১৯২, দ্বিতীয় ইনিংস: ১৬০
পাকিস্তান প্রথম ইনিংস: ৩৩৮, দ্বিতীয় ইনিংস:১৫/০
ফল: পাকিস্তান ১০ উইকেটে জয়ী

তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ৩৩৮ রানে অলআউট হয় পাকিস্তান। ইংলিশদের প্রথম ইনিংসের (১৯২) জবাবে পাকিস্তান ভালো স্কোর করলেও দ্বিতীয় ইনিংসে আরও বিপদে পড়ে তারা। খেলতে নেমে দলীয় ২৫ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। এই তিন ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখান পেসার উমর গুল। প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস (৬), অ্যালিস্টার কুক (৫) ও কেভিন পিটারসন (০)।

ধাক্কা সামলে পরে ম্যাচে ফিরতে পারেনি ইংলিশরা। যদিও ৪৯ রান করেন জনাথন ট্রট। এছাড়া ৩৯ রান করেন গ্রায়েম সোয়ান। শেষপর্যন্ত সবউইকেট হারিয়ে ১৬০ করতে সমর্থ হয় তারা। আর জয়ের জন্য ১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনও উইকেট না হারিয়ে গন্তব্যে পৌঁছায় পাকিস্তান।

দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন সাঈদ আজমল। তিন টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে  গেলো পাকিস্তান। ২৫ জানুয়ারি আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে উভয় দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ