1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুচলেকার কথা ‘অপপ্রচার’, দ্রুত ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের মুচলেকার কথা ‘অপপ্রচার’, দ্রুত ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়নে মহানগর উত্তর জামায়াতের প্রস্তুতি সভা ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়নে মহানগর উত্তর জামায়াতের প্রস্তুতি সভা ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংস্কৃতিমন্ত্রী / অভিনেত্রী বাঁধনকে হেনস্তার ঘটনায় কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়া দলটি আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। দিনের আলোয় অনুষ্ঠেয় ম্যাচ দুটির প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় দলের নিজেদের মধ্যে হবে, নাকি হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে, এ নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র এটি।নিশ্চিত করেছে।

এশিয়ান গেমসের প্রস্তুতি অবশ্য এরই মধ্যে শুরু হয়ে গেছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার থেকে অনুশীলনে নেমেছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন দলের ক্যাম্প চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। পরদিন জাপানের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে তাদের।

শুরুতেই অবশ্য পুরো স্কোয়াডকে একসঙ্গে পাওয়া যাচ্ছে না। নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমানদের সঙ্গে ক্যাম্পে যোগ দিয়েছেন কয়েকজন। ছুটিতে থাকা শরিফুল ইসলাম ১৫ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেবেন। ইংল্যান্ডে কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলা হাসান মাহমুদও এখনো দেশে ফেরেননি।

এদিকে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সিরিজ খেলতে যাওয়া ক্রিকেটাররাও প্রথম দিনের অনুশীলনে ছিলেন না। সেখানে দুই ম্যাচের চার দিনের সিরিজের পাশাপাশি তিন ম্যাচের আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজ খেলেছে ‘এ’ দল। সিরিজ শেষ করে আজ দেশের পথে রওনা দেওয়ার কথা তাদের।

এশিয়ান গেমসের ২০তম আসর অনুষ্ঠিত হবে জাপানের আইচি ও নাগোয়ায়। ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে আসর চলবে ৪ অক্টোবর পর্যন্ত। পুরুষদের ক্রিকেটের লড়াই শুরু হবে ২৪ সেপ্টেম্বর।

র‍্যাঙ্কিংয়ের সুবাদে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে। ফলে গ্রুপ পর্বে খেলতে হবে না তাদের। ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের সেরা দল। ওই গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান।

তাই মূল প্রতিযোগিতা শুরুর আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের জন্য মিরপুরের দুই ম্যাচকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এরপর ২৫ সেপ্টেম্বর জাপানের পথে রওনা হবে দলটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ