1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর শেকড় অনেক গভীরে: উপদেষ্টা স্বপন যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান বিশ্ব বাঁশ দিবস আজ, জানুন ইতিহাস ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে: বিবিএস ফারহানসহ তিন নতুন প্রবাসীকে নিয়ে আসিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: পানিসম্পদ মন্ত্রী ঢাকা টু রংপুর লং মার্চে বাধা না দেওয়ার আহ্বান জামায়াতের নিউইয়র্কে যাচ্ছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ পুত্র সন্তানের মা হওয়ার গুঞ্জন, যা বললেন মৌসুমী হামিদ সৌদি আরবকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র, মূল্য কত

ইবির শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধনে আগামী মাসে আসছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধনে আগামী মাসে বিশ্ববিদ্যালয়ে আসার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর গুলশানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমান।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, উন্নয়ন ও অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন উপাচার্য। এ সময় তিনি নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে আগামী মাসে হলটি উদ্বোধনে বিশ্ববিদ্যালয়ে আসার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানান উপাচার্য।

উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘আজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। আগামী মাসে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া জেলা সফর রয়েছে। সফরের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত হলটি উদ্বোধনের জন্য তাঁকে অনুরোধ জানালে তিনি রাজি হয়েছেন। আশা করি, প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকবেন।’

এ সময় উপাচার্য তাঁর রচিত কয়েকটি বই প্রধানমন্ত্রীকে সৌজন্য উপহার দেন। প্রধানমন্ত্রী ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সম্ভাবনা ও ভবিষ্যৎ উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ