1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ জনের চাকরি দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই বর্তমানে দেশজুড়ে বাকস্বাধীনতা অবারিত : সাইফুল হক | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস দালালের খপ্পরে না পড়ে বৈধ পথে বিদেশ যেতে হবে: ডিসি ঝালকাঠি ১৮ জন শিক্ষক নিয়োগ দেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ওমরাহ পালনের উদ্দেশ্যে চিফ হুইপের ঢাকা ত্যাগ | খবর সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস

টাইম ম্যাগাজিনে ‘বর্ষসেরা’ ওবামা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১২
  • ২১৬ Time View

যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন ২০১২ সালের ‘সেরা ব্যক্তিত্ব’ নির্বাচন করেছে প্রেসিডেন্ট বারাক ওবামাকে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টাইমের দৃষ্টিতে বর্ষসেরা হলেন তিনি।

“নতুন করে সমর্থন এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন, দুর্বলতাকে সুযোগ হিসাবে কাজে লাগানো এবং প্রতিকূল অবস্থায় আরো সুসংগঠিতভাবে ঐক্য গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাওয়ার কারণে” ওবামাকে ২০১২ সালের সেরা ব্যক্তিত্ব করা হয়েছে বলে জানিয়েছেন ম্যাগাজিনটির সম্পাদক।

ম্যাগাজিনটির এ বিষয়ক প্রচ্ছদ প্রতিবেদনে লেখা হয়েছে, ডেমোক্র্যাট হিসাবে ওবামা ৫০ শতাংশের বেশি জনসমর্থন নিয়ে দুই মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। অর্থনৈতিক সঙ্কটের সময়ে তিনি দায়িত্ব গহণ করেছেন।

দ্বিতীয় দফায় ওবামা জলবায়ু পরিবর্তন, শিশু শিক্ষা, কলেজের ব্যয়, ইলেকটোরাল পুনর্গঠন ও কারা সংস্কার ইস্যুসহ অসংখ্য চ্যালেঞ্জ নিয়ে কাজে নেমেছেন। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে রিপাকলিকানদের নেতিবাচক অবস্থানও মোকাবেলা করে চলতে হচ্ছে। এ সবই উল্লেখ করার মতো বিষয়। যার কারণে বর্ষসেরা হিসাবে তাকেই বেছে নেয়া হয়েছে।

সংক্ষিপ্ত এ তালিকায় পাকিন্তানের শিক্ষা অধিকার কর্মী ১৪ বছরের কিশোরী মালালা ইউসুফজাই, অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক, মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এবং হিগস বোসন কণার তিন আবিষ্কারকও রয়েছেন। ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

ওদিকে, ওবামার বর্ষসেরা হওয়া বিচিত্র কিছু নয় এবং টাইমের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন রমনির প্রচারাভিযানের উপ-ব্যবস্থাপক কেটি প্যাকার গেইজ।

২০০৮ সালেও টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব ছিলেন ওবামা। সেবার নানা প্রতিকূলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার কারণে ওবামাকে বর্ষসেরা হিসাবে বেছে নেয়া হয়েছিল।

প্রতিছরই টাইমস ম্যাগাজিন একজনকে বর্ষসেরা ব্যক্তিত্ব ঘোষণা করে। গত বছর আরব বসন্ত, অকুপাই ওয়াল স্ট্রিট ও গ্রিসের নৈরাজ্যবাদীসহ বিশ্বের সব ‘বিক্ষোভকারীকে’ বর্ষসেরা ব্যক্তি ঘোষণা করেছিল ম্যাগাজিনটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ