1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ধনীদের ওপর কর বৃদ্ধি: রিপাবলিকানদের সঙ্গে আপোস ওবামার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১২
  • ১৭৪ Time View

যুক্তরাষ্ট্রের কর ও ব্যয় নিয়ে চলমান অচলবস্থার অবসান হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার জন বোয়েনার সমঝোতায় পৌঁছেছেন।

নতুন করে মন্দায় পড়ার হাত থেকে রক্ষা পেতে চুক্তিতে আগামী ১ জানুয়ারির মধ্যে মতৈক্য পৌঁছতে হবে ডেমোক্রেট ও রিপাবলিকানদের। এরই অংশ হিসেবে সোমবার ৪৫ মিনিটব্যাপী আলোচনা করেন ওবামা ও বোয়েনার। ওবামা ধনীদের ওপর কর বৃদ্ধির প্রস্তাবে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে।

নতুন অর্থনেতিক পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র জানিয়েছে,  এক দশমিক দুই ট্রিলিয়ন রাজস্ব বাড়ানো এবং ব্যয় কমানোর নতুন প্রস্তাব দিয়েছেন।

যাদের বাৎসরিক আয় দুই লাখ ৫০ হাজার থেকে চার লাখ মার্কিন ডলার তাদের ওপর কর বাড়ানোর বিষয় অন্তর্ভূক্ত রয়েছে নতুন অর্থনৈতিক পরিকল্পনায়। হোয়াইট হাউজে ওবামা-বোয়েনারের বৈঠকের পর বছরের শেষে মেয়াদের আগেই মতৈক্য হবে আশা করা হচ্ছে। বোয়েনার বলেন, “প্রস্তাবটি পূর্ণাঙ্গ নয় তবে ইতিবাচক।”

বোয়েনারের মুখপাত্র মাইকেল স্টীল বলেন, “আমরা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার আশা করছি যাতে চুক্তিতে পৌঁছতে পারি যা সত্যিকার অর্থে ভারসাম্যপূর্ণ হবে এবং আমাদের ব্যয় সমস্যা সমাধানে হাত দিতে পারি।”

মাত্র ৯৩০ বিলিয়ন ডলার ব্যয় কমানোর বিপরীতে এক দশমিক ৩ ট্রিলিয়ন রাজস্ব বাড়ানোর প্রস্তাবকে ভারসাম্য বিবেচনা করা যায় না বলে উল্লেখ করেন তিনি।

এ বছরের শেষে কোন সমঝোতা না হলে সব মার্কিনির করের হার বেড়ে যাবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ