1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

মন্ত্রিত্ব আর নয়: মুহিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১২
  • ১৮১ Time View

নির্বাচন করলেও আগামীতে মন্ত্রী হতে আর চান না আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও আমি আর মন্ত্রিত্বে নেই। আর আমার পক্ষে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করা সম্ভবপর নয় “

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের মতো দেশের অর্থমন্ত্রীর দায়িত্বে আসেন মুহিত। এর আগে এরশাদ আমলেও অর্থমন্ত্রী ছিলেন তিনি।

২০০১ সালে সিলেট সদর আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে এম সাইফুর রহমানের কাছে হারতে হয়েছিল মুহিতকে। তবে ২০০৮ সালের নির্বাচনে জয়ী হন তিনি।

মন্ত্রিত্ব আর না চাইলেও সংসদ সদস্য পদে আগামীতেও নির্বাচনের ইচ্ছা রয়েছে ৭৯ বছর বয়সি মুহিতের।

“‘তবে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আশা করি, নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিতও হব,” বলেছেন তিনি।

শেখ হাসিনা সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর পুঁজিবাজার, পদ্মা সেতু প্রকল্প, ব্যাংক ঋণ কেলেঙ্কারি নিয়ে বেশ জটিল সময় পার করতে হচ্ছে মুহিতকে।

এই সব বিষয়ের পাশাপাশি বিভিন্ন মন্তব্যের জন্য সমালোচনায়ও পড়তে হয়েছে মুহিতকে।

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ‘ফটকাবাজ’ বলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। পুঁজিবাজার নিয়ে সংসদে দলীয় সংসদ সদস্যদের সমালোচনাও সইতে হয়েছে তাকে।

ড. মুহাম্মদ ইউনূসহ বিভিন্ন বিষয় নিয়ে মুহিতের ‘রাবিশ’ উক্তি নিয়েও ব্যাপক আলোচনা ওঠে।

সর্বশেষ হল-মার্ক কেলেঙ্কারিতে আড়াই হাজার কোটি টাকা ‘লুট’ ‘তেমন বড় কিছু নয়’ মন্তব্য করে সমালোচনার মুখে পড়ে ভুল স্বীকার করেন তিনি।

তবে দেশের অর্থনীতির বর্তমান হালে সন্তুষ্ট মুহিত; যদিও এর প্রচার নেই বলে হতাশা রয়েছে তার।

দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে খেদ রেয়েছে সাবেক এই আমলার। গত জানুয়ারিতে তিনি বলেছিলেন, “আমি জানি না, কীভাবে এটা বদলাবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ