এমটিনিউজ২৪জবস : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘উপসহকারী প্রকৌশলী (সিভিল)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে।
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য আবেদন শুরু: ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদন পদ্ধতি: অফলাইনে চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী – পুরুষ কর্মস্থল: যে কোনো স্থান
বয়স: ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সর্বোচ্চ ৩৫ বছর। তবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন পাঠানোর ঠিকানা: রেকর্ড শাখা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা-১২১৯। আবেদনপত্র ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।