1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

৭ জন বাদ, ডুলির দলে টিকে রইলেন দুই প্রবাসী ফুটবলার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

ফিফা আসিয়ান কাপের দল চূড়ান্ত করা শুরু করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলি। চলমান ক্যাম্পে থাকা ৩৫ ফুটবলার থেকে বুধবার বিকেলের অনুশীলন শেষে ৭ জনকে বাদ দিয়েছেন এই আমেরিকান কোচ।

আগামী এক সপ্তাহ ২৮ জন নিয়ে অনুশীলন করে ১৯ জন বাছাই করে ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া যাবেন কোচ। সেখানে সরাসরি যোগ দেবেন হামজা দেওয়ান চৌধুরী, শামিত সোম, জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলাম।

প্রাথমিক ক্যাম্পে ২৭ জন ডেকেছিলেন বুলি। এর পর প্রবাসী যোগ দিয়েছিলেন ৭ জন। তবে আমেরিকা প্রবাসী গোলরক্ষক সাইফ কেরাওয়ালা ও জাপানী প্রবাসী শুটিং ইতোফুসাকে ২৮ জনে রেখে বাকিদের বিদায় বলে দিয়েছেন টমাস ডুলি। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়া উল্লেখযোগ্য ফুটবলাররা হলেন-ইয়াসার তাহমিদ, দেবজিৎ সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাব্বি হোসেন। ‎

প্রাথমিক ক্যাম্প শুরুর পর ট্রায়ালের জন্য ডাকা হয়েছিল প্রবাসী ফুটবলারদের। এর মধ্যে জাপান প্রবাসী শুকি এবার ঘরোয়া ফুটবলে খেলবেন ফর্টিস এফসিতে। বাদ পড়া ইসা ফয়সাল, কাজেম শাহ ও তাজ উদ্দিন সান মারিনো সফরে দলে ছিলেন। রাব্বি জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে।

‎আসিয়ান কাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে এবং শেষ ম্যাচ ১ অক্টোবর, স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ