1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না ব্রাহ্মণবাড়িয়ায় বিকেলে তর্ক, রাতে টর্চলাইট জ্বালিয়ে ৫ ঘণ্টা মারামারি বিশ্বে রেকর্ড হওয়া সবচেয়ে উষ্ণ মাস আগস্ট: ইইউ হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর বাংলাদেশের এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, দুর্বৃত্তরা আসে ২ মোটরসাইকেলে করে মানসিক চাপ ও হতাশায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেড়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, কমছে না গরম মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

চ্যালেঞ্জার পুলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

| বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

জুনিয়র নারী এশিয়া কাপ হকিতে চ্যালেঞ্জার পুলে চার ম্যাচের সবগুলোতেই জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। চ্যালেঞ্জার পুলে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে গতকাল বুধবার বাংলাদেশ দল ৬–০ গোলে হারিয়েছে হংকংকে। নিজেদের প্রথম তিন ম্যাচে যথাক্রমে চাইনিজ তাইপেকে ৭–০ গোলে, পাকিস্তানকে ৫–১ গোলে এবং কাজাখস্তানকে ৪–০ গোলে হারায় বাংলাদেশ দল। ৪ ম্যাচে ৪ জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের নিয়মানুযায়ী, চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল এবং এলিট পুলের পাঁচ দল কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনালে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। চীনের হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত হংকংয়ের বিপক্ষে ম্যাচে ৯ মিনিটে অধিনায়ক সারিকা রিমনের পেনাল্টি গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আইরিন রিয়া। ২৬ মিনিটে কনা আক্তারের গোলে ম্যাচে ৩–০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ৩১ মিনিটে গোল করেন মোসাম্মত লিমা। ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় ও বাংলাদেশের পক্ষে পঞ্চম গোল করেন রিয়া। ৪৮ মিনিটে লিমার গোলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ৬–০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই নিয়ে দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ নারী দল। এর আগে ২০২৩ সালে অংশ নিয়েছিল তারা। ওই আসরে নবম স্থানে থেকে অভিযান শেষ করে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ