| বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ
রংপুর ও রাজশাহী বিভাগে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে গঠিত ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক ও আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি–এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, কৃষি ঋণ বিভাগ–২–এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা এবং আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি–এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই বিজনেস ডিভিশন মনিরুল ইসলাম এফসিএস, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এগ্রিকালচার বিজনেস ইউনিট শেখ আসাদুল হক। এই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষি ও পল্লী খাতে বিনিয়োগের পরিধি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা সৃষ্টি, খাদ্যনিরাপত্তা জোরদার এবং গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।