বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাবা সম্প্রতি প্রবাস থেকে ফিরেছেন। তাঁর আনা আখরোট সহপাঠীদের জন্য নিয়ে এল ওই শিক্ষার্থী। সেই আখরোট খেয়ে অসুস্থ হয়ে পড়ে ৭ শিক্ষার্থী। নিতে হয় হাসপাতালে। এমন ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে। অসুস্থ শিক্ষার্থীদের বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়ে
বরিশালের বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটককৃত নাদিয়া বেগম (৩৮) নামে এক গৃহবধূর পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, পুলিশের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে পুলিশের দাবি, ইয়াবা সেবনের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে…
নেত্রকোনার মোহনগঞ্জে খালের পানিতে ডুবে মো. আলী (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পানুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে জেলেদের জালে তার মরদেহ উঠে আসে। নিহত আলী পানুর গ্রামের আশিকুলের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল মিয়া (৩০) নামে এক আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনায় আল আমিন (২৮) নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।