1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১২শ কোটি টাকার প্রকল্প আরও তলানিতে শেয়ারবাজার, দরপতন চলছেই রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের শিল্প সক্ষমতা বাড়ানো সম্ভব: মার্কিন রাষ্ট্রদূত | বাণিজ্য ঢাকার উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা জামায়াতের রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করলো বাণিজ্য মন্ত্রণালয় গবেষণা ও উদ্ভাবন ফান্ড গঠনের আহ্বান ড. তিতুমীরের | জাতীয় দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

নতুন বসতি পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ইসরায়েল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২
  • ২১০ Time View

দেশগুলোর সমালোচনা উপেক্ষা করে এ সপ্তাহে ফিলিস্তিন ভূখন্ডে ৬ হাজার নতুন বসতি স্থাপনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে বলে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পরিকল্পনা কমিটি সোমবার রামাত স্লোমো বসতিতে ১৫০০ নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে।

এখন ইসরায়েলের এ প্যানেল অন্য আরো দুটি স্থান গিভাত হামাতোস এবং গিলোয় আরো ৪ হাজার ৫শ’ বসতি স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করবে। এ আলোচনা চলতে পারে আগামী সপ্তাহজুড়ে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইফরাত অরবাচ মঙ্গলবার একথা বলেছেন।

ফিলিস্তিনিরা এ বসতি স্থাপনের পরিকল্পনাকে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বাধা হিসাবেই দেখে আসছে।

ইসরায়েলের এ পদক্ষেপ একতরফা এবং মধ্যপ্রাচ্য সঙ্কটের দ্বিরাষ্ট্রীক সমাধানের বিপক্ষে যাচ্ছে বলেই অভিযোগ করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী সালাম ফায়েদ।

ওদিকে, বিশ্বের অন্যান্য অনেক দেশও ইসরায়েলের এ বসতি স্থপনকে অবৈধ বলে মনে করে এবং পশ্চিমা দেশগুলোও ইসরায়েলের এ কার্যকলাপে বিরক্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ